জালনোটবিরোধী অভিযান, গ্রেফতার ১০
বরাক তরঙ্গ, ৭ জুলাই : পুলিশের জালনোটবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই চলছে জালনোট চক্রের বিরুদ্ধে তল্লাশি। সম্প্রতি গুয়াহাটিতে একটি জালনোট তৈরির আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করার পর তদন্তে উঠে আসে লখিমপুরের যোগসূত্র।তদন্তে স্পষ্ট হয়, লখিমপুর থেকেও জালনোটের কারবার পরিচালিত হচ্ছিল। এরপরই জেলাজুড়ে জোরদার অভিযান শুরু করে পুলিশ। সোমবার…
