অসম মন্ত্রিসভার সম্প্রসারণ: কৌশিক-কৃষ্ণেন্দু সহ ১২ নতুন মন্ত্রীর শপথ

বরাক তরঙ্গ, ৫ জুন: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভায় শুক্রবার ১২ জন নতুন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর ফলে পূর্বে শপথ নেওয়া চারজন মন্ত্রীকে নিয়ে রাজ্যের মন্ত্রিসভা ১৬ সদস্যের পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। গুয়াহাটির জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাজ্যপাল…

Read More

অর্থদাবি : গ্রেপ্তার এজিপি নেতা সাদ্দাম হোসেন

বরাক তরঙ্গ, ৫ জুন : একদিকে পাঞ্জাবাড়ির জ্যোতি-বিষ্ণু কলামন্দিরে অসম সরকারের ১২ জন নতুন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান চলছিল, অন্যদিকে দিসপুর পুলিশের জালে ধরা পড়লেন বিজেপি মিত্রজোটের প্রার্থী। সদ্য সমাপ্ত নির্বাচনে চেঙা বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে দিসপুর পুলিশ। অর্থদাবির একটি মামলায় তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গণেশগুড়ির গণেশ মন্দির…

Read More

পরিবেশ দিবসেই জোনাইয়ে বন্যহাতির মৃত্যু

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবসের দিনেই অসমের জোনাইয়ে এক বন্য হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, হাতিটি পবা বনাঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করেছিল। খাদ্যের সন্ধানে পূর্বেশ্বর কছারীর ভঁরালে রাখা ধান খেতে গেলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই…

Read More

আজ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ১২ বিধায়ক

বরাক তরঙ্গ, ৫ জুন : আজ অসম মন্ত্রিসভার বহুল প্রতীক্ষিত সম্প্রসারণ অনুষ্ঠিত হতে চলেছে। নতুন করে মোট ১২ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় আরও চারজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁরা হলেন রামেশ্বর তেলি, অতুল বরা, অজন্তা নেওগ এবং চন্দ্রমোহন পাটোয়ারি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

Read More

গুয়াহাটির জালুকবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৪ সদস্যের মর্মান্তিক মৃত্যু

বরাক তরঙ্গ, ৫ জুন : গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের বাবা-মা এবং তাঁদের দুই সন্তান। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত প্রায় ২টার দিকে জালুকবাড়ির জয়মতী নগর এলাকায় একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো…

Read More

বাইকে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু দুই যুবকের

বরাক তরঙ্গ, ৪ জুন : বাইকে যাওয়ার পথে বজ্রপাতে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বরপেটা জেলার কলগাছিয়ার আমগুড়ি এলাকায়। বজ্রপাতে আরও তিনজন মহিলা আহত হওয়ায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই যুবকের পরিচয় আমগুড়ির জাহাঙ্গীর এবং কলগাছিয়ার হাফিজুর রহমান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, তাঁরা একটি বাইকে করে…

Read More

হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায় ৫ নতুন মুখ, বাদ পড়লেন একাধিক প্রাক্তন মন্ত্রী

বরাক তরঙ্গ, ৪ জুন : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায় এবার স্থান পেয়েছেন পাঁচজন নতুন মন্ত্রী। নবগঠিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন রামেশ্বর তেলী, চরণ বড়ো, নীলিমা দেবী, সুশান্ত বরগোহাঁই এবং অশ্বিনী রায় সরকার। এছাড়াও পূর্বতন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকেও এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, হিমন্ত বিশ্ব শর্মার প্রথম মেয়াদের মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ…

Read More

প্রকাশ পেল হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার ১২ সদস্যের তালিকা

বরাক তরঙ্গ, ৪ জুন : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রকাশ করা হয়েছে ড. হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার ১২ সদস্যের তালিকা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অশ্বিনী রায় সরকার, বিমল বরা এবং অশোক সিংহল। এছাড়াও মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ দৈমারী, জয়ন্ত মল্লবরুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজরিকা, রণোজ পেগু এবং…

Read More

হৃদয়বিদারক কাণ্ড, তিন সন্তানের জননী দায়িত্ব নিতে পুলিশের লটারি

বরাক তরঙ্গ, ৪ জুন : হৃদয়বিদারক ও অমানবিক কাণ্ড! নিজেরই কন্যাদের অবহেলার শিকার হয়ে অসহায় অবস্থায় দিন কাটাতে বাধ্য হলেন এক বৃদ্ধা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে এবং নিতে হয় এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। ঘটনাটি অসমের শুয়ালকুচির। প্রায় ৬৫ বছর বয়সী ওই মহিলা একজন বিধবা এবং তিন কন্যার জননী।…

Read More

বাইক ও স্কুটির মুখোমুখি, হত ১

বরাক তরঙ্গ, ৪ জুন : তীব্র গতির বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। মঙ্গলদৈয়ের ১৫ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটির আরোহী বিদ্যুৎ রাজবংশীর। জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি বাইক ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় স্কুটির আরোহী বিদ্যুৎ রাজবংশী গুরুতরভাবে…

Read More