বরাক তরঙ্গ, ৬ জুলাই : পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ৭ বছর বয়সি এক শিশুর। মৃত শিশুটির নাম প্রণয়া ডেকা। সে ধোকাপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, রবিবার খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি পুকুরে পড়ে যায় প্রণয়া। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় ধোকাপাড়া এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দারাও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঘটনার পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


