ঘরের উঠোনে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দেহ
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : ধুবড়ি জেলার বিলাসীপাড়া থানার অন্তর্গত হাজরিপাড়া এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ ঘরের উঠোনে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, উদ্ধার হওয়া মৃতদেহটি হাকিমুল করিমের দ্বিতীয় স্ত্রী সাহেবা বিবির। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।…
