গুয়াহাটির ভূতনাথে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : গুয়াহাটির ভূতনাথ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, কিন্নরদের মারধরের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ওই ব্যক্তি ঘটনার বিষয়ে এক ভয়াবহ তথ্য জানিয়ে যান। জানা গেছে, পুরো ঘটনার বিবরণ এক যুবকের মোবাইল ফোনে রেকর্ড হয়ে রয়েছে।

রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (GMCH)-এ তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় হরেশ্বর ডেকা। তিনি শান্তিপুর এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *