আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে শিলচরে এআইডিএসও-র বিক্ষোভ
বরাক তরঙ্গ, ২১ জুলাই : দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে এবং ছাত্র-যুবদের বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের ২১-২২ জুলাই দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর…
