baraktaranga.com

বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলায় বৃহস্পতিবার সবেতন ছুটি

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : আসাম বিধানসভা নির্বাচন উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও ৯ এপ্রিল, বৃহস্পতিবার সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫বি ধারা অনুসারে রাজ্য সরকারের শ্রম কল্যাণ বিভাগ থেকে বিধানসভা নির্বাচনে সব যোগ্য ভোটারদের ভোট দান প্রক্রিয়ায় অংশ গ্রহণে সুবিধা প্রদান করতে ৯ এপ্রিল সবেতন ছুটি ঘোষণা করা…

Read More

শ্রীভূমি জেলার নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ করিমগঞ্জ কলেজে স্থানান্তর

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : শ্রীভূমি জেলায় বিধানসভা নির্বাচনের জন্য  জেলাশাসকের কার্যালয়ের ৯ নম্বর কক্ষে বর্তমানে কার্যকর জেলা নিয়ন্ত্রণ কক্ষটি ১০ এপ্রিল সকাল থেকে করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে স্থানান্তরিত করা হবে। জেলার ভোট গণনাকেন্দ্র এবং ইভিএম রাখার ‘স্ট্রং রুম’-এর নিকটবর্তী হওয়ার কারণেই এই কক্ষটি করিমগঞ্জ কলেজে সরিয়ে নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষের বর্তমান টেলিফোন নম্বরটি ০৩৮৪৩-২৬২১৭১…

Read More

শ্রীভূমি জেলায় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বিএনএসএস ১৬৩ ধারায় জারি

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট জেলায় বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে সমগ্র জেলায় বেশ কিছু বিধি-নিষেধ জারি করেছেন। এই আদেশ ৭ এপ্রিল বিকাল ৫ টা থেকে কার্যকর হয়ছে। বিধি নিষেধ অনুসারে যেকোনো পোলিং স্টেশনের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বুথ স্থাপন করা…

Read More

মণিপুরে ফের হিংসা, বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, সিআরপির গুলিতে মৃত্যু ২

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : মণিপুরে আবারও হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সন্দেহভাজন কুকি-জো জঙ্গিদের বোমা হামলায় Moirang Tronglaobi village-এ একটি বেসামরিক বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়, এতে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত প্রায় ১টার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় বাড়িটিতে বোমা নিক্ষেপ করা হয়। ঘটনায় পাঁচ বছরের এক শিশু পুত্র এবং তার ছয় মাসের বোন…

Read More

ভূমিকম্প : ধোয়ারবন্দ অঞ্চলে একাধিক মাটির দেওয়ালের ঘর ভেঙে পড়ল, আহত কিশোর

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : মঙ্গলবার দুপুরে  ভূমিকম্পে ধোয়ারবন্দ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একাধিক মাটির দেওয়ালের ঘর ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের সোনাছড়া গ্রামে একটি মাটির দেওয়ালের ঘর ভেঙে গুরুতর আহত হয় দীপ সূত্রধর নামে প্রায় ১৫ বছর বয়সী এক কিশোর। বর্তমানে চিকিৎসা চলছে। ধোয়ারবন্দের যোগীরবন্দের রাজীব…

Read More

প্রচারের অন্তিম পর্বে বাইক র‍্যালিতে শক্তি প্রদর্শন কংগ্রেসের, ধলাইয়ে জমল রাজনৈতিক আবহ

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ধলাই বিধানসভা কেন্দ্রে শক্তি প্রদর্শনে নজর কাড়ল কংগ্রেস। দলীয় প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের সমর্থনে এক বিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিহারের সাংসদ পাপ্পু যাদব। পানিভরা থেকে শুরু হওয়া এই বাইক র‍্যালি ধলাইয়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে দোয়ারবন্ধ পর্যন্ত পৌঁছায়। শতাধিক মোটরবাইকের…

Read More

সীমান্তে তিন ভারতীয় নিহত, প্রেস বিবৃতিতে সিএনএ-পিডিএ’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : ভারত-মায়ান্মার আন্তর্জাতিক সীমান্তে তিন ভারতীয় বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ৬ এপ্রিল ‘বিহাইন্ড দ্য ট্রুথ’ নামে ওয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে এই ঘটনাকে “নৃশংস ও অমানবিক” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয়। এবং দ্রুত তদন্তের দাবি তোলে হয় সেখানের একটি সংগঠন। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে,…

Read More

শ্রীভূমির চার বিধানসভা কেন্দ্রে SUCI(কমিউনিস্ট)-এর জোর প্রচার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই ব্যাপক জনসংযোগ ও প্রচার চালাচ্ছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। বিভিন্ন এলাকায় পথসভা, গ্রুপ মিটিং ও প্রচার কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন দলের প্রার্থী ও কর্মীরা।পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী বিজিত কুমার সিনহার সমর্থনে কাঁঠালতলী ও লোয়াইরপোয়া এলাকায়…

Read More

বিজেপির উপর অসন্তুষ্ট মানুষ, পরিবর্তন চাইছেন: অভিজিৎ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : শাসক বিজেপি সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে এবং সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন বলে দাবি করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।অভিজিৎ পাল বলেন, দক্ষিণ আসামের অন্যতম প্রধান বাণিজ্যিক, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র শিলচর শহর হলেও গত এক দশকে শহরের…

Read More

মরিগাঁওয়ে মোট ভোটার সংখ্যা ৭,৬৬,৫৮৮, কাল ভোটকেন্দ্রে রওনা হবে ৪৭২৪ জন ভোটকর্মী

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : আগামী ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রসঙ্গে মঙ্গলবারে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অনামিকা তেওয়ারি একটি সংবাদমেল সম্বোধন করেন। জেলা কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার  নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, নির্বাচনের জন্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।  আগামী ৯ এপ্রিল সকাল ৭টা থেকে…

Read More