baraktaranga.com

পলাশবাড়িতে ২০ কোটি টাকার সমন্বিত প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরাক তরঙ্গ, ২১ জুলাই : জনসেবাকে আরও সহজলভ্য, দ্রুত ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার পলাশবাড়িতে প্রস্তাবিত সম-জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সমন্বিত প্রশাসনিক ভবনের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই আধুনিক প্রশাসনিক ভবনে সম-জেলা আয়ুক্তের কার্যালয়, রাজস্ব চক্র কার্যালয়, কোষাগার,…

Read More

সোনাইয়ে জয়ী ইছারপার ছাত্র মজলিশ

বরাক তরঙ্গ, ২১ জুলাই : বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল ইছারপার ছাত্র মজলিশ। মঙ্গলবার দুর্দান্ত খেলায় সর্বোদয় হাইস্কুল, দিদারখুশকে ২-০ গোলে পরাজিত করে তারা। খেলার ৩১ মিনিটে প্রথম গোলটি করেন শারুক আহমদ মজুমদার। দ্বিতীয় গোলটি আসে লামফনাং-এর পা থেকে ৪৯ মিনিটে। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য শারুক আহমদ…

Read More

লায়লাপুরে খাদ্যপণ্যের আড়ালে সার পাচার, আটক দুই ট্রাক সহ ৪

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২১ জুলাই : অসম-মিজোরাম সীমান্তে চোরাচালান রুখতে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের নাকা তল্লাশিতে ফের বড় সাফল্য মিলেছে। খাদ্যপণ্যের চালানের আড়ালে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের চেষ্টা নস্যাৎ করে পুলিশ মিজোরামমুখী দু’টি ১২ চাকার ট্রাক আটক করেছে। শিলচর–আইজল জাতীয় সড়কে মঙ্গলবার পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে ট্রাক দুটিতে থাকা বিপুল পরিমাণ ইউরিয়া সার…

Read More

একাদশ ভাষা শহিদকে ‘রাজ্য শহিদ’ স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র মঞ্চের

বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৬১ সালের ১৯ মে শিলচর ভাষা আন্দোলনের একাদশ বাংলা ভাষা শহিদকে অসম সরকারের পক্ষ থেকে ‘রাজ্য শহিদ’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে স্মারকপত্র পেশ করেছে ‘একাদশ বাংলা ভাষা শহীদ স্বীকৃতি দাবি মঞ্চ’। মঙ্গলবার অতিরিক্ত জেলা কমিশনার (ডিডিসি) রাজীব রায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্রটি পাঠানো…

Read More

চরাইদেউয়ে বন্যার বিভীষিকা : একই পরিবারের চার সদস্য তলিয়ে গেলেন

বরাক তরঙ্গ, ২১ জুলাই : চরাইদেউ জেলার অভয়পুরীয়া গ্রামে ভয়াবহ বন্যার জেরে একই পরিবারের চার সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, বন্যার জল বাড়তে থাকায় নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নিতে যাওয়ার সময় প্রবল স্রোতে ভেসে যান মা টুটুমণি দুওরা এবং তাঁর কন্যা বিদিশা দুওরা। মা ও বোনকে উদ্ধার করতে গিয়ে…

Read More

বরাকে হাইকোর্ট বেঞ্চ : মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতির বৈঠকের পর ইতিবাচক বার্তা, জানালো ডিমান্ড কমিটি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ জুলাই : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা শাখা। সম্প্রতি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকের পর দাবি বাস্তবায়নের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।…

Read More

পুটিছড়া-লেবুরবন্দে জিসি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের দাবিতে আন্দোলন জোরদার

বরাক তরঙ্গ, ২১ জুলাই: বৃহত্তর দুধপাতিল এলাকার পুটিছড়া-লেবুরবন্দে গুরুচরণ (জিসি) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে আন্দোলন আরও তীব্র করেছে জি.সি. ইউনিভার্সিটি ক্যাম্পাস ডিমান্ড কনভেনার কমিটি। মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে এই দাবি পুনর্ব্যক্ত করা হয়। কমিটির নেতৃবৃন্দের দাবি, পুটিছড়া-লেবুরবন্দ এলাকা ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত সরকারি খাস জমি এবং ভবিষ্যৎ…

Read More

১৯৮৬ সালের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা, ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার আহ্বান

বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৮৬ সালের বাংলা ভাষা আন্দোলনের শহিদ দিবেন্দু দাস (যীশু) ও জগন্ময় দেব (জগন)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার দুপুরে এক স্মরণসভার আয়োজন করে নাগরিক অধিকার রক্ষা সমিতি (সিআরপিসি) এবং হিউম্যানিটি ফাউন্ডেশন। বড় মসজিদ বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হিউম্যানিটি ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা…

Read More

লাদাখের কার্গিলে আকস্মিক বন্যার তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

২১ জুলাই : ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য মেঘভাঙা বৃষ্টির জেরে লাদাখের কার্গিল জেলার একাধিক এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সোমবারের এই প্রাকৃতিক দুর্যোগে বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের দাবি, এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুদগাম, কারকিচু, চোসকোরে, সিলমো এবং ইয়োকমা খারবু এলাকা। বন্যার জলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে,…

Read More

ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠান জেলা ও ব্লক কংগ্রেসের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ জুলাই : ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী ১৯৮৬ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত ভাষা শহিদ জগন যিশুকে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস ও বিভিন্ন ব্লক কংগ্রেস কমিটি। মঙ্গলবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনের প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় ভাষা শহিদের আত্মত্যাগের কথা স্মরণ করে…

Read More