বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। জানা যায়, শুক্রবার মণিপুরের হেইনগাং থানার পুলিশ এবং CDO/IE-এর যৌথ উদ্যোগে খাবেইসোই মানিং লেইকাই এলাকায় CASO পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে একটি বাড়িতে তল্লাশি চালানো হলে বেশ কিছু সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার হয়।
অভিযানের পর নুরবানু ওরফে রানি-কে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি চালিয়ে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে নিতরাপল-১০ এর ৪০০টি ট্যাবলেট ও হেরোইন ভর্তি ৫৯টি ছোট শিশি উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১৪,১০০ টাকা।বাজেয়াপ্ত করে ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।



