baraktaranga.com

শিলচর ও ধোয়ারবন্দে মাতৃভাষা আন্দোলনের শহিদ জগন্ময় দেব ও দিবেন্দুকে দাসকে স্মরণ

বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৮৬ সালের ২১ জুলাই মাতৃভাষা আন্দোলনের অমর শহিদদের স্মরণে নির্মিত অস্থায়ী শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস। মঙ্গলবার শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এবং ধোয়ারবন্দ বাজারে সংগঠনগুলোর পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৮৬ সালের বিতর্কিত ‘সেবা’ সার্কুলারের মাধ্যমে অসমীয়া ভাষা…

Read More

নির্মীয়মাণ জল জীবন মিশনের জলাধারে পড়ে শিশুর মৃত্যু

বরাক তরঙ্গ, ২১ জুলাই : লখিমপুর জেলার নারায়ণপুরের মাধবপুর এলাকায় নির্মীয়মাণ জল জীবন মিশন (জেজেএম)-এর একটি জলাধারে পড়ে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত শিশুটির নাম অংশুমান শইকিয়া। সে নারায়ণপুর বালক মিডল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। জানা গেছে, সোমবার বিকেল প্রায় ৪টা নাগাদ…

Read More

গুয়াহাটির আরও ৫টি এলাকা ভূমিধসপ্রবণ হিসেবে ঘোষণা

বরাক তরঙ্গ, ২১ জুলাই : প্রবল ও টানা বৃষ্টিপাতের জেরে গুয়াহাটির আরও পাঁচটি এলাকাকে ভূমিধসপ্রবণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কামরূপ মহানগর জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার মালিগাঁও ও কামাখ্যা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, কামাখ্যা মন্দিরে যাওয়ার মূল সড়কের পাশে অবস্থিত প্রশান্তি লজের সংলগ্ন এলাকা,…

Read More

প্রয়াত প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ সিং ছেত্রী

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২১ জুলাই : জয়পুর রাজাবাজারের বিশিষ্ট নেতা ও দু’বারের নির্বাচিত প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ সিং ছেত্রী আর নেই। মঙ্গলবার ভোর প্রায় ৪-৩০ মিনিটে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর প্রয়াণে জয়পুর রাজাবাজারসহ সমগ্র কাছাড় জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে…

Read More

বিক্ষোভে বেসামাল দিল্লি, ‘ককরোচ’দের উপর বেপরোয়া লাঠি-গ্যাস

২১ জুলাই : এগলেই চোখে তীব্র জ্বলুনি। সেইসঙ্গে দমকে দমকে কাশি। কাঁদানে গ্যাসে জ্বলছে গলাও। সামনে লাঠি হাতে উদ্যত পুলিশ-র‌্যাফ। মারমুখী সেই বাহিনীর সামনেই বুক পেতে দাঁড়িয়ে বিক্ষোভরত এক যুবক। চিৎকার করে বলেই যাচ্ছেন, ‘কত মারবেন… মারুন!’ আর তাঁকে সরিয়ে দেওয়ার পরিবর্তে ঘিরে ধরে নির্বিচারে লাঠি চালাতে থাকে র‌্যাফ। নিট-ইউজির প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং অবিলম্বে…

Read More

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদির; ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সতর্ক কেন্দ্র

২১ জুলাই : দেশজুড়ে আলোড়ন তোলা নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডকে ‘ঘোর পাপ’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে এবং অভিযোগ সামনে আসার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে…

Read More

কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে জবাব তলব হাইকোর্টের

২১ জুলাই : ২১ জুলাইয়ের শহিদ স্মরণের আগের রাতে কালীঘাট তৃণমূলের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতাপন্থী তৃণমূল। আদালত সূত্রে জানা গিয়েছে, পুলিশ এই ঘটনায় ঠিক কী কী পদক্ষেপ করেছে, তা মঙ্গলবার সকালেই তলব করেছেন বিচারপতি। সোমবার রাতেই প্রধান বিচারপতিকে ইমেল করে…

Read More

বৃষ্টিভেজা শ্রাবণের প্রথম সোমবারে ভক্তদের ঢল ভুবন তীর্থে, মুখরিত পাহাড় ‘হর হর মহাদেব’ ধ্বনিতে

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২১ জুলাই : বরাক উপত্যকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈব তীর্থক্ষেত্র ভুবন পাহাড়ে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ভোরের আলো ফোটার আগেই কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমিসহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ, যুবক-যুবতী ও প্রবীণ ভক্তরা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে বাবা ভুবনেশ্বরের দর্শনের উদ্দেশ্যে ভুবন…

Read More

নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধস, মৃত ৯, মিথেন গ্যাস লিকের জেরে ব্যাহত উদ্ধার অভিযান

২১ জুলাই : সিকিমের নামচি জেলার সামারদুং এলাকায় নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর থেকেই টানেলের ভিতরে বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, এখনও অন্তত ২৭ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে থাকতে পারেন। দুর্ঘটনার খবর পেয়েই প্রশাসন, পুলিশ,…

Read More

বিশ্বকাপ : ফেয়ার প্লে ট্রফি নেদারল্যান্ডসের

২১ জুলাই : বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেই দলকে দেওয়া হয়, যারা পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়সুলভ আচরণের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে এবং শৃঙ্খলাজনিত দিক থেকে সবচেয়ে ভালো রেকর্ড বজায় রাখে। মরক্কোর কাছে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয়ে শেষ ৩২ রাউন্ড থেকে বিদায় নেয় ডাচরা। গ্রুপ-এফ’র শীর্ষ দল হিসেবে নেদারল্যান্ডস নক আউট পর্বে পা রেখেছিল। বিশ্বকাপে…

Read More