শ্রীভূমিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক যুবক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মাদকের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি সদর থানার পুলিশ। শুক্রবার মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি থানার অধীন বাইপাস সড়ক এলাকায় পরিচালিত বিশেষ অ্যান্টি-নারকোটিক্স অভিযানে মোট ৬০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক যুবক পাথারকান্দি দোহালিয়ার জামাল উদ্দিন (২২)।

উদ্ধার করা ইয়াবাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *