বরাক তরঙ্গ, ১৪ মে : অসম পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ফের ব্যর্থ হল অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে ১২ জন অবৈধ অভিবাসীকে আটক করে সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অসমের ভূমি, সংস্কৃতি ও জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ অভিবাসন এবং জোরপূর্বক জনসংখ্যাগত পরিবর্তনের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠিনতম অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বুধবার রাত প্রায় ১২টা ২০ মিনিটে অসম পুলিশ ও বিএসএফের যৌথ তৎপরতায় অনুপ্রবেশের একটি বড় চেষ্টা ব্যর্থ হয়। সীমান্ত এলাকায় নজরদারি চালিয়ে ১২ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয় এবং পরে তাঁদের ফেরত পাঠানো হয়।
সরকার পুনরায় জানিয়েছে, অবৈধ অভিবাসনের প্রশ্নে অসমের নীতি একেবারেই স্পষ্ট— “জিরো টলারেন্স”। সীমান্ত সুরক্ষা ও রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



