গাড়ির ভেতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : জাগীরোডের মনহাৎ এলাকায় গাড়ির ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে।
জানা গেছে, মৃত্যুর আগে ওই গাড়িচালক তাঁর স্ত্রীকে এক ব্যক্তির ছবি ও মোবাইল ফোন নম্বর পাঠিয়েছিলেন। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। মৃত চালককে মরিগাঁও জেলার দলবাড়ির বাসিন্দা আশরাফুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, বুঢ়াবুঢ়ি থেকে গুয়াহাটির উদ্দেশে কয়েকজন ব্যক্তি ভাড়ায় গাড়িটি নিয়েছিলেন বলে জানা গেছে। কী কারণে চালকের মৃত্যু হয়েছে এবং এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *