রূপম সাংস্কৃতিক ও সামাজিক ক্রীড়া সংস্থার ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : রূপম সাংস্কৃতিক ও সামাজিক ক্রীড়া সংস্থার ৬৪তম বার্ষিক সাধারণ সভা রবিবার নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ড. বিভাস দেব। সভার কার্যপরিচালনায় তাঁকে সহযোগিতা করেন সংস্থার কার্যকরী সভাপতি রাজকুমার পাল।

সভায় উপস্থিত ছিলেন সংস্থার আজীবন সদস্য স্বর্ণালী চৌধুরী ও রূপম নন্দী পুরকায়স্থ, সহ-সভাপতি জয় বরদীয়া এবং বরিষ্ঠ সদস্য মৃদুল মজুমদার ও সুধাংশু। সভায় সংস্থার বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা বিগত বছরের কার্যক্রম, সাফল্য এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সম্পাদক নিখিল পাল সংস্থার বিগত দিনের সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি সংস্থার বিভিন্ন কার্যক্রমে সদস্যদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, কোষাধ্যক্ষ কল্যাণ পাল সংস্থার আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইন্দিরা সাহা বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। দায়িত্ব বিভাগের পক্ষ থেকে সীমা পুরকায়স্থ প্রতিবেদন পাঠ করেন। প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাস্কর দাস সংস্থার প্রচার ও জনসংযোগ সংক্রান্ত কার্যক্রমের বিবরণ তুলে ধরে আগামী দিনেও সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা রূপম সাংস্কৃতিক ও সামাজিক ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং ক্রীড়াচর্চার প্রসারে বিশেষ গুরুত্ব আরোপ করেন। সংস্থার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসূচি সফল করে তুলতে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *