বরাক তরঙ্গ, ১২ মে : মিজোরামের বিলখাওথলি ও চাউনপুই এলাকার মধ্যবর্তী চেপটে সেতুতে মঙ্গলবার একটি দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একাংশে সজোরে ধাক্কা মারলে সেতু ভেঙে খালে পড়ে যায়। এতে সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি সেতু পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরে সেতুর পাশের অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, সেতুটির অবস্থা আগে থেকেই দুর্বল ছিল। তাই দ্রুত মেরামতির পাশাপাশি ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে কড়া নজরদারির দাবি উঠেছে।



