ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : উত্তর প্রদেশের কানপুরের আর্য নগর স্পোর্টস হাব -এ অনুষ্ঠিত ডব্লু টি টি ন্যাশনাল র্যাংকিং টেবিল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৩ মেয়েদের বিভাগে রানার্স আপ হয়েছেন শিলচরের দিবিজা পাল। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আসামেরই ঈশানী গগৈ। ফাইনাল ম্যাচের স্কোর ১৩-১১, ১১-৭, ১২-১০। অর্থাৎ স্ট্রে৮ট গেমে জিতলেও ঈশানীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। রানার্স আপ হওয়ায় দিবিজাকে অভিনন্দন জানিয়েছেন শিলচর ডি এস এ-র প্রাক্তন সচিব অতনু ভট্টাচার্য।
কানপুরে রানার্স শিলচরের দিবিজা



