১২ মে : স্টক মার্কেটে ধাক্কার সঙ্গেই বড় ধাক্কা টাকার দামেও। মঙ্গলবার রেকর্ড পতন দেখা গিয়েছে টাকার দামে। ডলারের তুলনায় ৩৫ পয়সা পড়ে গিয়েছে ভারতীয় মুদ্রার দাম। পশ্চিম এশিয়ায় অশান্তির ঝুঁকি বেড়ে যাওয়ায়, তেলের দামও বেড়েছে। ফলে তেল আমদানির উপর নির্ভরশীল ভারতীয় অর্থনীতির উপর চাপ আরও বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
PTI সূত্রে খবর, ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জ মার্কেটে আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম শুরু হয়েছিল ৯৫.৫৭ টাকা থেকে। সেটা নেমে দাঁড়ায় ৯৫.৬৩ টাকা। আগে যে ক্লোজ়িং ভ্যালু ছিল, তার থেকে নেমেছে ৩৫ পয়সা। সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমে গিয়েছিল ৭৯ পয়সা। রেকর্ড পতনের সাক্ষী হয়েছিল ভারতীয় মুদ্রা।



