মিজোরামে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ লালদুহোমার
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : মিজোরামে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে আমন্ত্রণ জানালেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। সোমবার অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে চন্দ্রবাবু নাইডুর বাসভবনে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি ও শিক্ষামন্ত্রী নারা লোকেশ মিজোরামের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। উল্লেখ্য, নারা লোকেশ অন্ধ্রপ্রদেশের…
