ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, আগামী বছর চালু হবে স্মার্ট ফেন্সিং প্রকল্প: অমিত শাহ

বরাক তরঙ্গ, ৫ জুন: ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ১১৯ কিলোমিটার এলাকায় নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে আগামী বছর থেকে স্মার্ট বর্ডার ফেন্সিংয়ের পাইলট প্রকল্প চালু করা হবে বলে ঘোষণা করেছেন অমিত শাহ। শুক্রবার ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া…

Read More

৫ জুন ত্রিপুরায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, করবেন পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজন

বরাক তরঙ্গ, ২ জুন : আগামী ৫ জুন ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলমান বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করবেন এবং আগরতলার পুরাতন রাজভবন অর্থাৎ পুষ্পবন্ত প্যালেসে প্রস্তাবিত পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এ কথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয়…

Read More

প্রেস স্টিকার ও ভুয়া পরিচয়ে গাঁজা পাচার, আটক বিহারের দুই যুবক

বরাক তরঙ্গ, ৩১ মে : গাড়িতে ‘প্রেস’ স্টিকার এবং গলায় ভুয়া প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক পরিচয়ে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। রবিবার ত্রিপুরার ধলাই জেলার কমলপুর থানার অধীন দুর্গা চৌমুহনী পয়েন্টে পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়। জানা গেছে, বিহারের বাসিন্দা দুই যুবক AS-15J-8566 নম্বরের একটি টয়োটা ইনোভা গাড়িতে করে…

Read More

পিএম স্বনিধি প্রকল্প শুধু ঋণ প্রদানের কর্মসূচি নয়, বিক্রেতাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা : মন্ত্রী মনোহরলাল

আধুনিক ‘নিউ ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী মানিক সাহা বরাক তরঙ্গ, ৩১ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের প্রান্তিক, অসংগঠিত ও স্বল্প আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি, সামাজিক সুরক্ষা এবং আত্মনির্ভরতা নিশ্চিত করতে চালু হওয়া প্রধানমন্ত্রী স্বনিধি (পিএম স্বনিধি) প্রকল্প গত ছয় বছরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রবিবার প্রকল্পটির ষষ্ঠ বর্ষপূর্তি…

Read More

কোয়াইফাং বাজারে মদবিরোধী অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত

বরাক তরঙ্গ, ৩১ মে : অবৈধ মদ বিক্রি ও মজুদের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার দেবদারু আউট পোস্টের পুলিশ কোয়াইফাং বাজার এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে। জানা গেছে, চলমান মদবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে ওই দোকান থেকে বিয়ারসহ মোট ২৩ বোতল বিদেশি মদ (এফএল) এবং প্রায়…

Read More

পিআইপিএসএল চিটফান্ড কেলেঙ্কারি: ত্রিপুরায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত ৩ কর্তা

বরাক তরঙ্গ, ৩০ মে : ত্রিপুরার বহুল আলোচিত পিআইপিএসএল (প্রগতিশীল ইনফা প্রোজেক্টস সার্ভিস লিমিটেড) চিটফান্ড কেলেঙ্কারি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল বিশেষ সিবিআই আদালত। প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সংস্থার তিন শীর্ষ কর্তা অরিন্দম দাস, দীপশিখা দাস চক্রবর্তী এবং পরিতোষ দাসকে দোষী সাব্যস্ত করে কঠোর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ তদন্তের পর…

Read More

পানিসাগরে গাঁজা সহ আটক ১

বরাক তরঙ্গ, ২৯ মে : পানিসাগর রেলস্টেশনে বড়সড় মাদক বিরোধী সাফল্য পেল পুলিশ। রেলপথে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করে প্রায় ১৯ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের নাম স্বপন নাথ বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে পানিসাগর রেলস্টেশনে নজরদারি চালানো হচ্ছিল। আগরতলা থেকে আসা ট্রেন থেকে নামার পর সন্দেহভাজন…

Read More

পানিসাগরে লরি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত,  আটক দুই

বরাক তরঙ্গ, ২৮ মে : উত্তর ত্রিপুরার পানিসাগরে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া আগাম খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পানিসাগর থানার চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অসমের ভাঙ্গা এলাকা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে রওনা…

Read More

স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা, আটক স্বামী

বরাক তরঙ্গ, ২৮ মে : ধর্মনগরে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী জয়দেব বর্মনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানা এলাকার দেওয়ান পারার ৩ নম্বর ওয়ার্ডে। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামী জয়দেব বর্মনের…

Read More

জাল নোট ও মাদকের রমরমা কারবার, গ্রেফতার এক

বরাক তরঙ্গ, ২৭ মে : মাদক কারবারের পাশাপাশি এবার জাল নোটের সাম্রাজ্য বিস্তারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল খোয়াই জেলায়। খোয়াই থানাধীন মহাদেবটিলা এলাকায় গোয়েন্দা বিভাগ ও জেলা পুলিশের যৌথ অভিযানে ১৩ হাজার ৪০০ টাকার জাল ভারতীয় নোট এবং মাদক ট্যাবলেটসহ কার্তিক দেবনাথ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে গোপনে জাল নোট…

Read More