শ্রীভূমি-উলুকান্দি জাতীয় সড়কের উন্নয়নে ৪৩.৫০ কোটির প্রকল্প, যানজট নিরসনেও কড়া সিদ্ধান্ত পর্যালোচনা সভায়
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২ জুন : শ্রীভূমি জেলা কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় সড়কের বেহাল অবস্থা, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং শ্রীভূমি শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী। এতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ এনএইচআইডিসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,…
