এরালিগুলের দীনদয়াল কলেজে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে অবস্থিত কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেন্দ্রের উদ্যোগে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার একটি ভর্তি-সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহাবিদ্যালযের বর্তমান স্নাতক কোর্সের শিক্ষার্থী এবং এরালিগুল ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের…
