আনিপুর বাজারে সিংলা নদীর ফুটব্রিজ বন্ধ

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : আনিপুর বাজারে সিংলা নদীর ওপর নির্মিত ফুট ব্রিজের নিচে ওই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই ফুটব্রিজ দিয়ে পথচারীদের চলাচল বন্ধ করা হয়েছে। পূর্ত বিভাগের দুল্লভছড়াস্থিত রামকৃষ্ণ নগর টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশনের সহকারি নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে জনগণের সুরক্ষার স্বার্থে এই ফুটব্রিজ তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে এবং পুণরাদেশ না দেওয়া পর্যন্ত…

Read More

নজিরবিহীন ফলাফল, জেলায় মাত্র একজন উত্তীর্ণ

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : মঙ্গলবার ঘোষিত উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে এক নজিরবিহীন ঘটনা সামনে এসেছে। বৃত্তিমূলক শিক্ষা শাখায় একটি জেলার ফলাফল বিশেষভাবে চর্চায় এসেছে। ওই শাখায় জেলা থেকে মাত্র একজন শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। ফলে এই শাখায় জেলার পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৯.০৯ শতাংশ। শ্রীভূমি জেলার এই অত্যন্ত নিম্ন পাশের হার উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের…

Read More

শিক্ষার নামে বাণিজ্যে লাগাম টানতে প্রশাসনের কড়া পদক্ষেপ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : শ্রীভূমি জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেআইনি কার্যকলাপ ও শিক্ষার নামে বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বৈধতা নিশ্চিত করতে জেলা স্কুল পরিদর্শকের দপ্তর থেকে জারি করা হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্দেশ, যা ইতিমধ্যেই জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। জেলা শিক্ষা আধিকারিক নীলম জ্যোতি দাস…

Read More

শ্রীভূমিতে জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুম

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : শ্রীভূমিতে আসন্ন বন্যার মরশুমে জনগণের সুবিধার স্বার্থে জলসম্পদ বিভাগ থেকে চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা এক কন্ট্রোল রুম চালু করা হবে। শ্রীভূমির জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, আগামী ১ মে থেকে বন্যার মরশুমে জরুরি তথ্য আদান প্রদানের জন্য চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা এই কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। কন্ট্রোল…

Read More

শ্রীভূমিতে বসতে চলেছে রাজ্যভিত্তিক ব্রিজ চ্যাম্পিয়নশিপ, অংশ নিচ্ছেন ১১৫ জন খেলোয়াড়

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : শ্রীভূমিতে ফের আয়োজিত হতে যাচ্ছে রাজ্যস্তরের এক বড় ক্রীড়া প্রতিযোগিতা। আগামী ২২, ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হবে ৪৯তম অসম রাজ্যিক ব্রিজ চ্যাম্পিয়নশিপ। শ্রীভূমি জেলা রিক্রিয়েশন সেন্টারের উদ্যোগে তিনদিনব্যাপী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার জেলা রিক্রিয়েশন সেন্টারের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, অসম,…

Read More

গাড়ির ধাক্কায় অজিত ধরের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাইল এসইউসিআই

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : শ্রীভূমি শহরের সেটেলমেন্ট মাইজডিহি এলাকার বাসিন্দা অজিত ধরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানান, গত ২৩ এপ্রিল এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বেপরোয়া গাড়ি চালানোর জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি…

Read More

শ্রীভূমিতে এসইউসিআই-র ৭৮তম প্রতিষ্ঠা দিবস পালন

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এসইউসিআই (কমিউনিস্ট) দলের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় দলের করিমগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে রক্ত পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য। এরপর দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রখ্যাত মার্কসবাদী চিন্তাবিদ শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। শ্রদ্ধার্ঘ নিবেদন…

Read More

শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডে যান চলাচল এক মাসের জন্য বন্ধ

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডে মুখ্যমন্ত্রীর নগর পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে পেভার ব্লক বসানোর কাজের জন্য ওই সড়কে এক মাস পর্যন্ত সব ধরণের যান বাহন চলাচল বন্ধ থাকবে। এতে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়্যাল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে…

Read More

শ্রীভূমিতে ন্যায়ধীশের গাড়ির ধাক্কায় আহত দু’জনের মধ্যে একজনের মৃত্যু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : ন্যায়াধীশের গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তির মৃত্যু ঘটল। মৃত ব্যক্তি অজিত ধর (৩৫)। তাঁর বাড়ি মাইজডিহিতে। শ্রীভূমি শহরে বৃহস্পতিবার সকালে ন্যায়ধীশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মারলে স্কুটির দুই আরোহী গুরুতরভাবে আহত করে। তাঁরা হলেন অজিত ধর এবং অনুপ চক্রবর্তী। এরমধ্যে অজিত ধর চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে…

Read More

শিক্ষক প্রণয়রঞ্জন দাস প্রয়াত

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : কুশিয়ারকুল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন ও প্রতিষ্ঠাতা শিক্ষক প্রণরঞ্জন দাস ওরফে ভজন স্যার আর নেই। বৃহস্পতিবার সকাল ৫-১৫ মিনিটে শ্রীভূমি শহরের থানা রোডস্থিত নিজ মেয়ের বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসার সুবিধার জন্য দীর্ঘদিন থেকেই তিনি মেয়ের বাড়িতেই অবস্থান করছিলেন। গিরিশগঞ্জ তথা সাদারাশি কুশীয়ারকুল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৬০-এর দশকের শেষের দিক…

Read More