দাবি পূরণে অনশন চলছেই, ডিসির কার্যালয়ের সামনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংগঠনগুলোর বিক্ষোভ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার নেতৃত্বে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে শুরু হওয়া আমরণ অনশন আন্দোলন এক সপ্তাহ অতিক্রম করলেও এখনও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। বুধবার কাছাড় জেলা কমিশনারের কার্যালয়ের সামনে সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করা…

Read More

শিলচরের গান্ধীবাগ পার্কে অশালীনতা, শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভিএইচপি-বজরঙের

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : শিলচর শহরের পার্ক রোড এলাকার গান্ধীবাগ পার্ক ঘিরে অশালীন পরিবেশের অভিযোগ উঠায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। শিশুদের বিনোদন ও অবসর যাপনের উদ্দেশ্যে নির্মিত এই পার্ক বর্তমানে নিরাপদ পরিবেশ হারাচ্ছে বলে অভিযোগ সংগঠনগুলির। সংগঠনগুলির দাবি, প্রতিদিন পার্কে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর সমাগম ঘটছে, যার ফলে পার্কের পরিবেশ ক্রমশ অশোভন হয়ে…

Read More

শিলচরে সত্যাগ্রহে চাঞ্চল্য, অসুস্থ মহিলা আন্দোলনকারীকে অটোতে হাসপাতালে পাঠানো নিয়ে ক্ষোভ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : শিলচর-এ চলমান সত্যাগ্রহ কর্মসূচির মধ্যে এক মহিলা আন্দোলনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চার দফা দাবি আদায়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা সহ একাধিক সংগঠনের ডাকা টানা পাঁচ দিনের সত্যাগ্রহ কর্মসূচির পঞ্চম দিনে মঙ্গলবার এই ঘটনা ঘটে।আন্দোলনকারীদের মধ্যে থাকা অঞ্জনা রানী শর্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন…

Read More

সরকারি কার্যালয়ের শূন্যপদ পূরণ সহ বিভিন্ন দাবিতে গণস্বাক্ষর অভিযান

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ শিলচরের শহিদ ক্ষুদিরাম মুর্তির পাদদেশে বিভিন্ন সরকারি কার্যালয়ের শূন্যপদ পূরণ, চুক্তি ভিত্তিক নিয়োগ না করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত বেকার ভাতা প্রদান করা ইত্যাদি দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো…

Read More

আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে হেরোইন উদ্ধার, আটক ১

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। যৌথ অভিযানে কাছাড় জেলায় প্রায় ৪০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলায় মাদক পরিবহনের খবর পেয়ে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ দল অভিযান শুরু…

Read More

নাগাটিলা গ্রেফ ক্যাম্পাসে ‘ধ্যান সে জ্ঞান’ কর্মশালা শিলচর ইনস্টিটিউট ফর যোগ এডুকেশনের

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উপলক্ষে “যৌগিক ওয়েলনেস অ্যান্ড মেডিটেশন” কর্মশালা হয়ে গেল নাগাটিলা গ্রেফ ক্যাম্পাসে। আয়োজন করেছে ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস (আইওয়াইইআরএইচএস)। ববস্থাপনায় ছিল ৫১০ এসএস-টিসি প্রজেক্ট পুস্পক, শিলচর। সহযোগিতায় ছিল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন। ইনস্টিটিউট ফর যোগ এডুকেশনের প্রজেক্ট ‘ধ্যান সে জ্ঞান’ এর অন্তর্গত ছিল এই কর্মশালা।…

Read More

পানীয়জল পরিষেবায় অনিয়মের অভিযোগ, পিএইচই দপ্তরে স্মারকলিপি সমাজকর্মী নাজিয়া ইয়াসমিনের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : কাছাড় জেলার গ্রামীণ অঞ্চলে পানীয়জল পরিষেবায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন বিশিষ্ট সমাজকর্মী নাজিয়া ইয়াসমিন মজুমদার। ‘জল জীবন মিশন’-এর অধীনে দীর্ঘদিন ধরে জল পরিশোধন সংক্রান্ত রাসায়নিকের ঘাটতি এবং মাঠপর্যায়ে কর্মরত ‘জলমিত্র’-দের বকেয়া পারিশ্রমিকের বিষয়টি তুলে ধরে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল (পিএইচই) দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি…

Read More

বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের অপচেষ্টা বন্ধ করা সহ একাধিক দাবিতে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের অপচেষ্টা বন্ধ করা, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা, এপিডিসিএল এর লাভ করা ৪০০ কোটি টাকার আনুপাতিক হারে বিদ্যুৎ মাশুল হ্রাস করা সহ অন্যান্য দাবিতে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য ভিত্তিক প্রতিবাদ দিবস পালন করা হয়। সোমবার দুপুর ১২…

Read More

শহরের প্রতিটি শিব মন্দিরে ভোর থেকে ভক্তদের ব্যাপক সমাগম

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : কাছাড় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলচর শহরেও ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিভরে পালিত হয়েছে মহা শিবরাত্রি। শহরের প্রতিটি শিব মন্দিরে ভোর থেকে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী সোমবার শিব চতুর্দশী উপলক্ষে শিলচর শহরের স্বর্গদুয়ার…

Read More

শিলচরের কাঁঠাল রোড শিববাড়িতে মহাশিবরাত্রির উৎসবে ভক্তের ভিড়

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শিলচর শহরের উপকণ্ঠে কাঁঠাল রোডের বন্দের শিববাড়ি মহাশিবরাত্রির উৎসবে ধর্মপ্রাণ শিবভক্তদের মনে সারা জাগিয়েছে। বাইপাস ও কাঁঠাল রোডের সংযোগস্থলে স্থাপিত এই শিববাড়িতে শিবরাত্রি উপলক্ষে নানা ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে স্থানীয় মহিলাদের রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভক্তরা সুশৃঙ্খলভাবে…

Read More