রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ মে : বুধবার শিলচরের রামনগর আইএসবিটির সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। জানা গেছে, একটি বড় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্যক্তির মাথা গুরুতরভাবে চাপা পড়ে যাওয়ায় এখনও পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনাটি কীভাবে ঘটল এবং কোন গাড়ির সঙ্গে এই ঘটনা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



