কলেজ রোড-সুভাষনগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মে : শিলচরের কলেজ রোড-সুভাষনগর ব্যবসায়ী সমিতির বিশেষ উদ্যোগে সোমবার দুপুরে এক সফল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব শিলচর এবং বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির সহযোগিতায় সমিতির কোষাধ্যক্ষ বিধান দাসের শ্রীদ্যুতি নামের ঔষধের দোকানঘরে এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে প্রায় ১৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের অংশগ্রহণে শিবিরটি মানবিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

কলেজ রোড-সুভাষনগর ব্যবসায়ী সমিতির সভাপতি শঙ্কর দাস বলেন, “স্বেচ্ছায় রক্তদান হলো জীবন দান।” তিনি শিলচর ক্যান্সার হাসপাতালের অধীনস্থ ব্লাড ব্যাঙ্কের সকল কর্মী এবং সহযোগিতামূলক এলাকার বয়োজ্যেষ্ঠ অমল পালকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, ক্যান্সার হাসপাতালের অধীনস্থ ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূইয়া বলেন, “রক্তদান শুধুমাত্র একজন রোগীর জীবন বাঁচায় না, বরং নিয়মিত রক্তদান দাতার স্বাস্থ্যের জন্যও উপকারী।”

শিবিরে উপস্থিত ছিলেন কলেজ রোড-সুভাষনগর ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্রজিৎ গোস্বামী, কোষাধ্যক্ষ বিধান দাস ও বিমান দাস, বাপ্পা দে, দেবাশিস পাল, রানা চন্দ, রুক্মিণী দে সহ বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের সদস্য এবং শিলচর ক্যান্সার হাসপাতালের অধীনস্থ ব্লাড ব্যাঙ্কের কর্মকর্তারা। শিবিরটি সমাজে মানবিকতা ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *