বরাক তরঙ্গ, ১৫ মে : অবিরাম বৃষ্টিপাতের জেরে পাঁচগ্রামের মিরাপিং মোকাম সংলগ্ন সেতুর অ্যাপ্রোচ সহ সড়কের একাংশ ধসে পড়ছে। ধসের ফলে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণে আচমকাই সড়কের একাংশ ধসে যায়। এর ফলে ছোট-বড় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধস সরিয়ে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই ওই এলাকায় ধসের আশঙ্কা দেখা দেয়। স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।



