মালুগ্রাম সরস্বতী বিদ্যা নিকেতনে ক্ষেত্রীয় শিশুবাটিকা প্রধানের পদার্পণ

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : মালুগ্রাম সরস্বতী বিদ্যা নিকেতনে ক্ষেত্রীয় শিশুবাটিকা প্রমুখ আনন্দ সূত্রধরের পদার্পণ ঘটে। বৃহস্পতিবার তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ অসম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি ড. বিশ্বজিৎ পুরকায়স্থ এবং ভারপ্রাপ্ত উপপ্রধান আচার্যা অঙ্কিতা দেবরায়।

বন্দনা কালাংশ থেকে সম্পূর্ণ সকালজুড়ে আনন্দ সূত্রধর শিশুবাটিকার কচিকাঁচা শিশুদের সঙ্গে মূল্যবান সময় অতিবাহিত করেন। পাশাপাশি তিনি তৎপর আচার্যগণ ও অভিভাবকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে শিশুদের অঙ্কুরোদ্গম থেকে সুদৃঢ় ব্যক্তিত্বে বিকশিত করার ক্ষেত্রে আচার্য্য ও অভিভাবকদের পারস্পরিক যোগসূত্রের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বিশেষভাবে শিশুদের পঞ্চকোষের বিকাশে মা-বাবা ও আচার্যদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর সান্নিধ্যে উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী শিশুর সার্বিক বিকাশ ও মূল্যবোধ গঠনের বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে মূল্যবান তথ্য আহরণ করতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *