কাবুগঞ্জে জয়ী আমড়াঘাটের ভিক্টরি ক্লাব

Spread the news

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে ৫-২ গোলে জয়লাভ করল আমড়াঘাটের ভিক্টরি ক্লাব কৃষ্ণপুর। মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় তারা শিলচরের চেংদুয়ার এফসিকে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধ্ব গোলশূন্যভাবে শেষ হয়। উভয় দলই নজরকাড়া ফুটবল উপহার দিলেও গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে একের পর এক পাঁচটি গোল করে ভিক্টরি ক্লাব। খেলার ৩৫ মিনিটে ডংকুপার পিংরিপ প্রথম গোলটি করেন। এরপর ৪১ ও ৪৪ মিনিটে পরপর দু’টি গোল করে ব্যবধান বাড়ান পুই ডেকার। ৫২ মিনিটে এন্তনি তিংসং এবং ৫৯ মিনিটে জাবানিয়া কুংলো আরও দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

অন্যদিকে, চেংদুয়ার এফসির হয়ে ৪৮ মিনিটে বিকি প্রজা এবং ৫৪ মিনিটে অমিত জুরিয়া গোল করেন। ফলে ৫-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টরি ক্লাব কৃষ্ণপুর।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের পুই ডেকার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমিনুল হক ও নাজু লস্কর। খেলা পরিচালনা করেন জাফর বড়ভূইয়া, এম বিসান্তা সিংহ, সাহিদ চৌধুরী ও নিজাম উদ্দিন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার কোনও খেলা অনুষ্ঠিত হবে না। আগামী বৃহস্পতিবারের ম্যাচে মুখোমুখি হবে ভাগা এফসি ও মাছখাল কাসি ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *