শিলচরে শুরু হচ্ছে সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : শিলচরে আগামী ২১ থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। শহরের বঙ্গ ভবনে আয়োজিত এই নাট্যোৎসবটি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নরেশ চন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ৪৫তম নরেশ চন্দ্র পাল স্মৃতি নাট্যোৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে…

Read More

সোনাইয়ে কংগ্রেসের বৃহৎ কর্মী সম্মেলন, শাসক দলকে তীব্র আক্রমণ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : সোনাই বিধানসভা চক্রে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে ২৪৪টি বুথের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বৃহৎ কর্মী সম্মেলনের আয়োজন করলেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর।বাঁশকান্দি ও সোনাই ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ব্যাপক সাড়া পড়ে। কর্মী-সমর্থকদের ভিড়ে সভাস্থল পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মঞ্চে।…

Read More

ভিশনারি অ্যাওয়ার্ডে সম্মানিত অগ্নিক ধর

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : ভিশনারি অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কবি অগ্নিক ধর। সম্প্রতি তাঁর এই উল্লেখযোগ্য সাফল্যে খুশির আমেজ ছড়িয়েছে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুরাগীদের মধ্যে।জানা গেছে, অগ্নিক ধর এর আগেও একাধিক সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ইতিপূর্বে ‘ভারতশ্রী’ জাতীয় পুরস্কার এবং ‘রবীন্দ্রনাথ ঠাকুর লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি কলকাতা থেকেও বিভিন্ন বিশেষ…

Read More

দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসায় দারুল কিরাত সমাপ্তি ও ইফতার মহফিল

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : প্রতিবছরের ন্যায় এবারও শিলচরের রংপুর বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসায় দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মওলানা গুল আহমদ আল কাদেরি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুফি আলহাজ হযরত মুহি উদ্দিন (রংপুরী)। অনুষ্ঠানের শুরুতে চলতি বছরের…

Read More

শাসক সরকারের প্রতি অসন্তোষ, পরিবর্তনের বার্তা, ‘মিট দ্য প্রেস’-এ অভিজিৎ পাল

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ মার্চ : শাসক সরকারের প্রতি মানুষের অসন্তোষ বাড়ছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ পরিবর্তন চান, এমনই মন্তব্য করলেন শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অভিজিৎ পাল তাঁর নির্বাচনী পরিকল্পনা, উন্নয়নমূলক…

Read More

শুরু হল বাকসের মিডিয়া ক্রিকেট ফেস্ট, উদ্বোধনী ম্যাচে জয়ী বরাক বুলেটিন

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : জমজমাট ম্যাচ দিয়ে শুরু হল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) ১৪তম মিডিয়া ক্রিকেট ফেস্ট। মঙ্গলবার শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত জোড়া ম্যাচেই আগে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছাড়ে। সকালের ম্যাচে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স ৮ রানে হারায় ডনবস্কো প্রেস ফাইটার্সকে। দিনের দ্বিতীয় ম্যাচে প্যারামাউন্ট নিউজ রকার্স…

Read More

কাছাড়ে শান্তিপূর্ণ ভোটে কড়া প্রস্তুতি, হেল্পলাইন চালু পুলিশের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, জেলার সাতটি…

Read More

শিলচরে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন, পরিবর্তনের আহ্বান অভিজিৎ পালের

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পবিত্র বারুণীর শুভক্ষণে দেবীর আশীর্বাদ নিয়ে কার্যালয়ের সূচনা হয়। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, বিভিন্ন শাখা সংগঠনের নেতা এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের মা সুধারানী পাল এই কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অভিজিৎ পাল…

Read More

চা জনগোষ্ঠীর পাঁচ সম্প্রদায়কে ওবিসি স্বীকৃতি, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ মার্চ : দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চা জনগোষ্ঠী তথা আদিবাসী সমাজের পাঁচটি সম্প্রদায়কে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) হিসেবে স্বীকৃতি দিয়েছে অসম সরকার। গত ১০ মার্চ এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। চাষা, বাকতি বা বাগদি, ফুলমালী বা মালী, গঞ্জু এবং খৈরা—এই…

Read More

প্রকাশিত বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উন্নয়নমূলক কাজকর্মের দলিল

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী-র গত পাঁচ বছরের উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ তুলে ধরা দলিল হিসেবে “Progressive Assam, Progressive Silchar: Resolute & Unwavering” শীর্ষক একটি পুস্তিকা সোমবার বিকেলে সার্কিট হাউস রোডের এক বিবাহ ভবনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। পুস্তিকায় তাঁর বিধায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, নাগরিক পরিষেবা, জনকল্যাণমূলক উদ্যোগ,…

Read More