ছোট দুধপাতিলে ব্রহ্মময়ী কালিকা আশ্রম ও সাধন পীঠের নয়া পরিচালন কমিটি গঠন

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : ছোট দুধপাতিলের মুরলীধর জিপির শান্তিনগর নিরালা পার্ক সংলগ্ন কমিউনিটি হলে রবিবার বিকেলে স্থানীয় ভক্তবৃন্দের উপস্থিতিতে ব্রহ্মময়ী কালিকা আশ্রম ও সাধন পীঠের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে অনুমোদিত এই কমিটি আগামী দিনে আশ্রমের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শঙ্করানন্দ নাথ ভৈরব। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মিঠুন নাথ ও সঞ্জয় রায়। সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন রঞ্জন দাস (বাপন)। সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নবরূপ দত্ত ও রাজেশ দেব। এছাড়া প্রচার সম্পাদক দীপ দেব এবং কোষাধ্যক্ষ কৃষ্ণা রায় দায়িত্ব গ্রহণ করেছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সন্দীপন দত্ত পুরকায়স্থ, জয়া দেব, সুদীপ ঘোষ, অঞ্জলি সরকার, অনিতা দাস, জয় দেব ও লালবাসী দাস। উপদেষ্টা মণ্ডলীতে স্থান পেয়েছেন রাজীব কুমার দেব, রঞ্জিত দাস, রাজু মাল্লা ও নীলকান্ত দাস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কালীসাধক ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শঙ্করানন্দ নাথ ভৈরব বলেন, “যখন কোনো সনাতনী ধর্মীয় মন্দির বা আশ্রম প্রতিষ্ঠিত হয়, তখন সেই পরিবেশ ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে ওঠে। ব্রহ্মময়ী কালিকা আশ্রম ও সাধন পীঠ ভবিষ্যতে এক সত্যিকারের সাধনার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।”
তিনি আরও জানান, আগামী দিনে আশ্রমের উদ্যোগে নিয়মিত ধর্মীয় আচরণ, সাধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

স্থানীয় ভক্ত ও সমর্থকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন পরিচালনা কমিটি আশ্রমকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *