বেহাল কাঁঠাল রোড, সরব মহর্ষি বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শিলচরে কাঁঠাল রোডের বেহাল পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার মহর্ষি বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও জেলা আয়ুক্তের কাছে পৃথকভাবে স্মারকলিপি পেশ করে। ফোরামের কর্মকর্তাদের অভিযোগ, শিলচর-হাইলাকান্দি সড়কের সংযোগস্থল কাঁঠালপয়েন্ট থেকে ভকতপুর পয়েন্ট পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সর্বত্র বড় বড় গর্ত,…
