১ মে : এক ধাক্কায় প্রায় ১০০০ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। শুক্রবার, ১ মে থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ী মহলে। আন্তর্জাতিক যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কটের জেরেই এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়াল ৩২০২ টাকায়। দিল্লি, মুম্বই বা চেন্নাইয়ের তুলনায় কলকাতাতেই দাম সবথেকে বেশি বেড়েছে। চলতি বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। জানুয়ারিতে ৪৯.৫০ টাকা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪.৫০ টাকা এবং এপ্রিলে ২১৮ টাকা বাড়ার পর মে মাসে সরাসরি ৯৯৩ টাকা বাড়ানো হলো।



