মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : প্রতীক্ষার অবসান। সেবা সংকল্প অভিযানের অধীনে পাথারকান্দি কেন্দ্রে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করল পাথারকান্দি ব্লক শিক্ষা দফতর। গত ২৯ সেপ্টেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার তিন দিন পর ফল প্রকাশিত হওয়ায় বিজয়ীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় পাথারকান্দি শিক্ষাখণ্ডের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৫৩ জন পড়ুয়া অংশ নেয়। কুইজ, অঙ্কন ও বক্তব্য—এই তিনটি ইভেন্টে বিভিন্ন বয়স ও শিক্ষাস্তর অনুযায়ী পৃথক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ‘এ’ বিভাগের কুইজে প্রথম স্থান অর্জন করে পাথারকান্দি হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দীনা হক ও রোহিনা আখতারের জুটি। দ্বিতীয় হয় বৈঠাখাল এমই স্কুলের রাজশ্রী চন্দ ও কেয়া চন্দ এবং তৃতীয় স্থান পায় কানাইবাজার এমই স্কুলের অনিক দেবনাথ ও দেবা দাস।
নবম থেকে দ্বাদশ শ্রেণির ‘বি’ বিভাগের কুইজে প্রথম হয় মডেল উচ্চতর বিদ্যালয়ের আয়শা সিদ্দিকা ও সাগর নাথ। দ্বিতীয় স্থান পায় কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাহীন আহমদ ও মনোজিত রায়। তৃতীয় হয় লোয়ারপোয়া আদর্শ বিদ্যালয়ের ময়ন দাস ও স্নেহা সিনহা।
কলেজ স্তরের ‘সি’ বিভাগের কুইজে প্রথম স্থান অর্জন করে পাথারকান্দি কলেজের রোহিনা আখতার রানী ও বিভা লোহার। দ্বিতীয় হয় স্বামী বিবেকানন্দ কলেজের শ্যাম কুমার ত্রিবেদী ও অমন সিনহা। তৃতীয় স্থান পায় পাথারকান্দি কলেজের দোলহান বেগম ও সাবিরা বেগম।
অঙ্কন প্রতিযোগিতার ‘এ’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ইউনিক পাবলিক স্কুলের আফিফ সারোয়ার, আফরিন আখতার লস্কর ও কাজী তানভীর আহমদ। ‘বি’ বিভাগে প্রথম হয় আদর্শ বিদ্যালয়ের তনুজ আচার্য, দ্বিতীয় ইচাবিল পিএমশ্রী এইচএস স্কুলের দিপাঞ্জলি রাজ্জাক এবং তৃতীয় দোহালিয়া এক্সডেন্ট হাইস্কুলের কল্যাণ দাস।
কলেজ স্তরের ‘সি’ বিভাগের অঙ্কনে প্রথম হয় মুক্তিযোদ্ধা গঙ্গা দয়াল দীক্ষিত আদর্শ বিদ্যালয়ের বিন্দিয়া লোহার। দ্বিতীয় স্থান পায় স্পেকট্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুলের রোহিতা নাথ এবং তৃতীয় হয় মাকুন্দা খ্রিস্টান সিনিয়র সেকেন্ডারি স্কুলের রিংকি কৈরী।
বক্তব্য প্রতিযোগিতার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইউনিক পাবলিক স্কুলের জহুরা বেগম ও মহসীনা ইয়াসমিন। তৃতীয় হয় মুক্তিযোদ্ধা গঙ্গা দয়াল দীক্ষিত আদর্শ বিদ্যালয়ের নীলিমা চাষা। নবম থেকে দ্বাদশ শ্রেণির বিভাগে প্রথম হয় ইউনিক পাবলিক স্কুলের রোহেল তানবির, দ্বিতীয় লোয়ারপোয়া আদর্শ বিদ্যালয়ের স্নেহেল সিনহা এবং তৃতীয় মডেল উচ্চতর বিদ্যালয়ের অংশুমান সামন্ত।
জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হবে। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে বিজয়ীদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



