পাথারকান্দিতে অমিত শাহর সভা ঘিরে তুঙ্গে উন্মাদনা, প্রস্তুতির খোঁজ নিলেন কৃষ্ণেন্দু

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে পাথারকান্দির রাজনৈতিক ময়দান কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি শক্তিপ্রদর্শনের মাঝে বাড়ছে উত্তেজনা, আর তারই কেন্দ্রে রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র আসন্ন জনসভা, যাকে ঘিরে এলাকাজুড়ে তুঙ্গে জনউন্মাদনা। শেষ লগ্নের প্রচারে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দিনভর একাধিক জনসভায় অংশ…

Read More

পাথারকান্দি বাজারে কৃষ্ণেন্দু পালের সভায় উপচে পড়া ভিড়

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ এপ্রিল :  পাথারকান্দির বাজার এলাকায় রবিবার সন্ধ্যায় নজিরবিহীন জনসমাগমের সাক্ষী থাকল গোটা অঞ্চল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণেন্দু পালের আগমনকে কেন্দ্র করে বাজার চত্বর কার্যত জনসমুদ্রে পরিণত হয়। চারদিকে মানুষের ঢল, স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। দলীয় পতাকায় সেজে ওঠা সভাস্থলে যুবক, প্রবীণ, নারী ও প্রথমবারের ভোটারদের উপস্থিতি…

Read More

ইছাবিল চা বাগানে বিজেপির জোরদার প্রচার, কৃষ্ণেন্দু পালের সমর্থনে শ্রমিকদের বিশাল র‍্যালি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। আগামী ৯ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি ও কংগ্রেসের মধ্যে মূল লড়াই ঘিরে রাজনৈতিক আবহ সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল-এর সমর্থনে চা বাগান এলাকাগুলোতে জোরদার প্রচার চালাচ্ছেন দলীয় কর্মী-সমর্থকরা।শনিবার ইছাবিল জিপি…

Read More

সায়নী-সুস্মিতার ঝড়ে আছিমগঞ্জে জনজোয়ার, দক্ষিণ করিমগঞ্জে পরিবর্তনের ইঙ্গিত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল আছিমগঞ্জে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জনসভায়। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত এই এলাকায় শুক্রবার সন্ধ্যায় নজিরবিহীন জনসমাগম দেখা যায়, যা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা থেকেই সভাস্থল উপচে পড়ে মানুষের ভিড়ে। মাঠ, রাস্তা, গলি এমনকি বাড়ির ছাদেও…

Read More

বৈঠাখালে বিজেপির জোরদার প্রচার পিছিয়ে নেই কংগ্রেসও

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চরম উত্তেজনার পারদ ছুঁয়েছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্র। কাগজে-কলমে মোট এগারোজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও, বাস্তব চিত্রে এখানে মূল লড়াই সীমাবদ্ধ হয়ে পড়েছে বিজেপি ও কংগ্রেস এই দুই প্রধান শক্তির মধ্যেই। ফলে গোটা কেন্দ্র জুড়েই এখন দ্বিমুখী রাজনৈতিক…

Read More

প্রবীণদের আশীর্বাদে উন্নয়নের পথে পাথারকান্দি : কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : নির্বাচনের আগে জনসংযোগে নতুন বার্তা দিলেন পাথারকান্দি বিধানসভার বিজেপি প্রার্থী ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রবীণ নাগরিকদের সম্মান জানিয়ে লোয়ারইপোয়া মণ্ডলে আয়োজিত এক বিশেষ সভায় তিনি উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, সমাজের অগ্রগতির মূল ভিত্তি হল প্রবীণদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা। তাঁদের আশীর্বাদ ও…

Read More

নির্বাচনের আগে শক্তি প্রদর্শন বিজেপির, পাথারকান্দিতে সংখ্যালঘু এলাকায় নজরকাড়া পদযাত্রা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি তাদের সাংগঠনিক শক্তির জোরালো প্রদর্শন করল। বিশেষ করে সংখ্যালঘু ও চা-বাগান অধ্যুষিত এলাকাগুলিতে দলের প্রচারে উল্লেখযোগ্য সাড়া মিলছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। কটামণি এলাকায় আয়োজিত এক বিশাল পদযাত্রা এই বার্তাকেই আরও স্পষ্ট করে তুলেছে। বৃহস্পতিবার লোয়াইরপোয়া ব্লকের ইচাবিল জিপির…

Read More

নির্বাচনী প্রচারে বাধার মুখে প্রাক্তন বিধায়ক মণিলাল

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২ এপ্রিল : পাথারকান্দির ঘটনায় উঠছে বড় প্রশ্ন, সম্মানহানির রাজনীতি নয়, চাই শান্তি ও সহাবস্থান  পাথারকান্দির কংগ্রেসের বার্তা। বুধবার পাথারকান্দি বিধানসভার রাধাপ্যারি অঞ্চলে এক অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার সৃষ্টি হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা একাংশ জনগণের বাধার সম্মুখীন হন।…

Read More

পাথারকান্দিতে ‘দাদু-নাতি’ রাজনীতির রঙিন মহারণ, জোরচর্চা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাথারকান্দিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তবে এবারের নির্বাচনে প্রচলিত রাজনৈতিক সমীকরণের বাইরে উঠে এসেছে এক ব্যতিক্রমী চিত্র—একই পরিবারের ‘দাদু’ ও ‘নাতি’ ভিন্ন রাজনৈতিক শিবিরে থেকে জোরকদমে প্রচার চালাচ্ছেন। এই বিরল সমীকরণ ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু…

Read More

ভোটের পর চলবে বুলডোজার, কৃষ্ণেন্দুর বক্তব্যে উত্তপ্ত পাথারকান্দির রাজনীতি

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন নির্বাচনকে ঘিরে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চরমে উঠছে। প্রতিদিনই বাড়ছে প্রচারের তীব্রতা, আর তার মধ্যেই এক জনসভা থেকে কড়া বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বাবু। মঙ্গলবার একটি বৃহৎ জনসমাগমের সামনে দাঁড়িয়ে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সরকারি জমি ও বনাঞ্চল…

Read More