পাথারকান্দির জঙ্গলের বুকের নিচে লুকিয়ে বিপুল প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা, নতুন আশায় উত্তর গোপালপুর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৪ মে : পাথারকান্দি বিধানসভা এলাকার উত্তর গোপালপুরের ঘন অরণ্য ঘেরা বিস্তীর্ণ অঞ্চলকে ঘিরে ফের জোরালো হয়েছে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনার আলোচনা। বহুদিন ধরেই স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এই বিশ্বাস এখন নতুন করে বাস্তবতার রূপ নিতে শুরু করেছে। গ্রামের মাটির নিচে বিপুল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থাকার সম্ভাবনা সামনে আসতেই এলাকাজুড়ে…
