রবীন্দ্র জয়ন্তী পালন শরীফনগর এলপি স্কুলে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ মে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ মে শনিবার ১১০ নং শরীফনগর এলপি স্কুলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান। মাল্যদান, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোরম ও…

Read More

মানবতার সেবায় নতুন প্রজন্মের অঙ্গীকার, পাথারকান্দিতে আন্তর্জাতিক রেডক্রস দিবস পালন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ মে : মানবতা, সহমর্মিতা ও সমাজসেবার আদর্শকে সামনে রেখে ভারত-বাংলা সীমান্তবর্তী পাথারকান্দি জুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক রেডক্রস দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবতার বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ উপলক্ষে ভারতীয় রেড ক্রস…

Read More

পাথারকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ মে : পাথারকান্দিতে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।  দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। নিহত ব্যক্তির নাম প্রতুল মালাকার। তিনি রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, ত্রিপুরার পানিসাগর এলাকা থেকে বাইকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন প্রতুল মালাকার। পথে পাথারকান্দি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক। প্রত্যক্ষদর্শীদের…

Read More

তৃতীয়বারের জয়ে উৎসবে মাতল পাথারকান্দি, জনজোয়ারে ভাসলেন কৃষ্ণেন্দু

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ মে : টানা তৃতীয়বারের মতো পাথারকান্দি বিধানসভা আসনে জয়লাভ করে নতুন ইতিহাস গড়লেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই জয়ের আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডলে পৌঁছাতেই তাঁকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, ঢাক-ঢোল এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে…

Read More

মায়ের আশীর্বাদে আবেগঘন কৃষ্ণেন্দু, পাথারকান্দিতে টানা তৃতীয় জয়ে উন্নয়নের নতুন প্রত্যাশা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ মে : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। টানা তৃতীয়বারের মতো বিপুল জনসমর্থনে বিধায়ক নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু পাল। এই জয়ের মাধ্যমে তিনি এক নতুন রেকর্ড গড়ে পুনরায় রাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পেলেন। সোমবার ভোট গণনার ফল প্রকাশের পর থেকেই পাথারকান্দি সহ শ্রীভূমি জেলাজুড়ে শুরু হয় উৎসবের আবহ।…

Read More

জয়ের হ্যাটট্রিক কৃষ্ণেন্দুর, পাথারকান্দিতে উল্লাসে ভাসছে বিজেপি শিবির

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ মে : যেমন প্রত্যাশা, তেমনই ফল। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহাকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নিয়ে গড়লেন হ্যাটট্রিকের নজির। এই জয়ের মাধ্যমে তিনি শুধু নিজের রাজনৈতিক অবস্থানকেই আরও মজবুত করলেন না, বরং শ্রীভূমি জেলা, বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যের…

Read More

কাল গণনা : মন্দিরে প্রার্থনায় কৃষ্ণেন্দু-কার্তিকের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩ মে : ভোট গণনার প্রাক্কালে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রজুড়ে উত্তেজনা তুঙ্গে। আগামী ফলাফলকে সামনে রেখে রাজনৈতিক ব্যস্ততার মাঝেই আধ্যাত্মিক আশ্রয়ে ভরসা খুঁজছেন প্রার্থীরা। রবিবার শ্রীভূমির বিভিন্ন ধর্মীয় স্থানে প্রার্থনায় অংশ নেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহা। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল দিনের শুরুতে শ্রীশ্রী মদন মোহন…

Read More

ত্রিপুরা-অসম জাতীয় সড়ক বেহাল, লোয়াইরপোয়ায় থমকে গেল যান চলাচল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১ মে : অসম ও ত্রিপুরার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ৮ নম্বর জাতীয় সড়কের বেহাল চিত্র আবারও প্রকাশ্যে এল। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত ও বিপজ্জনক হয়ে ওঠা এই সড়কের কারণে শুক্রবার দুপুরে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া এলাকায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে…

Read More

লোয়াইরপোয়া থেকে বিশ নম্বর পর্যন্ত জাতীয় সড়কে চরম দুর্ভোগ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অসম-ত্রিপুরা সংযোগকারী গুরুত্বপূর্ণ আট নম্বর জাতীয় সড়কের লোয়াইরপোয়া থেকে বিশ নম্বর পর্যন্ত বিস্তীর্ণ অংশ বর্তমানে বেহাল অবস্থার শিকার হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কের এই অংশে অসংখ্য ছোট-বড় ও মাঝারি আকারের গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই পথ দিয়ে ছোট গাড়ি, বড় ট্রাক, যাত্রীবাহী…

Read More

বড় বৃষ্টিতে বিদ্যুৎ-ইন্টারনেট বিপর্যস্ত, মোমবাতিই ভরসা—দুর্ভোগে পাথারকান্দি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : অবিরাম ভারি বৃষ্টি ও সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পাথারকান্দির জনজীবন। টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। এর সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবাও প্রায় ভেঙে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। ঝড়ের পর টানা দু’দিন…

Read More