সীমান্ত সড়কের বেহাল দশা, আতঙ্কে যাত্রী ও চালক, কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ মে : বরাক উপত্যকা, মিজোরাম ও ত্রিপুরার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত লোয়াইরপোয়া-ভায়া কটামনি-কানমুন আন্তঃরাজ্য সড়কের সীমান্তবর্তী কালামাটি-মেদলি অংশ বর্তমানে চরম বেহাল অবস্থার শিকার। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে সড়কের বিভিন্ন স্থানে বিশাল গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও সেই গর্ত এখন কার্যত পুকুরে…
