নগাঁওয়ের কাতিমারর সিআরপিএফ শিবিরে সহকর্মীর গুলিতে নিহত ৩ জওয়ান, আত্মঘাতী

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : নগাঁও জেলার কাতিমারি গ্রান্ট এলাকায় অবস্থিত সিআরপিএফের শিবিরে মঙ্গলবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক গুলিচালনার ঘটনা। সহকর্মীর গুলিতে তিন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল প্রায় ৭টা ৩০ মিনিটে শিবিরের ভেতরে জওয়ানদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে এক জওয়ান আচমকা সহকর্মীদের লক্ষ্য…

Read More

নগাঁওয়ে ফের গণপিটুনির বলি যুবক, খুনের মামলার অভিযুক্তকে পিটিয়ে হত্যা

বরাক তরঙ্গ, ৯ জুলাই : নগাঁও জেলায় ফের এক গণপিটুনির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভি-নীল হত্যাকাণ্ডের করুণ স্মৃতি এখনও মানুষের মনে তাজা থাকতেই জেলার সামাগুড়ি বিধানসভা এলাকার রঙামাটি অঞ্চলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। খুনের মামলায় অভিযুক্ত এক যুবককে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর…

Read More

কলিয়াবরে বন্য হাতির হামলায় চা শ্রমিকের মৃত্যু

বরাক তরঙ্গ, ৩ জুলাই : কলিয়াবরের কামাখ্যা গ্রামে বন্য হাতির হামলায় এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের পাশাপাশি শোকের পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃত শ্রমিকের নাম বিষ্ণু গড়। তিনি সামাগুরির রঙামাটি চিলিমখোয়া এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, তিনি কামাখ্যা গ্রামের একটি ব্যক্তিগত চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে…

Read More

ভাড়াবাড়ির বাথরুম থেকে তরুণীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বরাক তরঙ্গ, ২৬ জুন : সামাগুড়ির রঙাগড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় একটি ভাড়াবাড়ির বাথরুম থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত তরুণীর পরিচয় তেজপুরের ঢেকিয়াজুলির বাসিন্দা চন্দা শর্মা হিসেবে জানা গেছে। চন্দা শর্মা রঙাগড়ের ১২৭ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত অরোমা হোটেলে কর্মরত ছিলেন। তিনি আরও তিন সহকর্মীর সঙ্গে হোটেল থেকে কিছুটা দূরে একটি ভাড়াবাড়িতে…

Read More

স্ত্রীকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী

বরাক তরঙ্গ, ৯ জুন : নগাঁওয়ের জাজরিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্ত্রী মনোয়ারা খাতুনকে কুঠার দিয়ে আঘাত করে হত্যা করেছেন স্বামী জমিয়ত উদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোয়ারা খাতুনের। পারিবারিক কলহের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পরপরই…

Read More

পুলিশের এনকাউন্টারে নিহত দুর্ধর্ষ ডাকাত

বরাক তরঙ্গ, ২৬ মে : নগাঁওয়ের রাঙলুর বরকন্দলি এলাকায় সোমবার গভীর রাতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে তীব্র গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হয় মরিকলং ডাকাতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত দুর্ধর্ষ ডাকাত খাইরুল ওরফে মণি। নিহত খাইরুলের বাড়ি লখিমপুর শহরের থানা রোড এলাকায় বলে জানা গেছে। জানা গিয়েছে, মরিকলং ডাকাতি কাণ্ডের পর থেকেই পলাতক…

Read More

ডাম্পারের ধাক্কায় স্ত্রীর পর স্বামীর মৃত্যু, সঙ্কটজনক শিশু

বরাক তরঙ্গ, ২৪ মে : নগাঁওয়ের বড়ঘাট বাইপাসে দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় স্ত্রীর পর স্বামীর মৃত্যু ঘটল। রবিবার সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন বাইক চালক তথা মৃত মহিলার স্বামী মাইরাম সিংনার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একমাত্র শিশুসন্তানটি। ডাম্পার চালকের একটি ভুলেই তছনছ হয়ে গেল একটি সুখী পরিবার। দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার। জানা গেছে, বাইকে…

Read More

ডাম্পারের ধাক্কা বাইকে, হত মহিলা

বরাক তরঙ্গ, ২৩ মে : নগাঁওয়ের বড়ঘাট বাইপাসে সংঘটিত হয়েছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি ডাম্পার বাইকে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার৷ জানা গেছে, বাইকে ছিলেন স্বামী-স্ত্রী ও তাঁদের কচি সন্তান। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত স্বামী ও ছোট সন্তানকে সঙ্কটজনক অবস্থায়…

Read More

ছাত্রীর আত্মহত্যার পেছনে শিক্ষকের মানসিক নির্যাতন, আটক

বরাক তরঙ্গ, ২২ মে : নগাঁওয়ে দশম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে উঠে এসেছে এক শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত ১৯ মে সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে নগাঁও সরকারি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী খুশী ঘোষ কলং নদীর…

Read More

কলিয়াবরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির করুণ মৃত্যু

বরাক তরঙ্গ, ১৯ মে : কলিয়াবরের লেংটেং ২ নম্বর বস্তি এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে স্থানীয় বাসিন্দারা এলাকায় হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বনদপ্তরকে খবর দেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয়দের…

Read More