নগাঁওয়ের কাতিমারর সিআরপিএফ শিবিরে সহকর্মীর গুলিতে নিহত ৩ জওয়ান, আত্মঘাতী

Spread the news

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : নগাঁও জেলার কাতিমারি গ্রান্ট এলাকায় অবস্থিত সিআরপিএফের শিবিরে মঙ্গলবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক গুলিচালনার ঘটনা। সহকর্মীর গুলিতে তিন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল প্রায় ৭টা ৩০ মিনিটে শিবিরের ভেতরে জওয়ানদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে এক জওয়ান আচমকা সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়। নিহতরা হলেন হেড কনস্টেবল বিষ্ণু পণ্ডিত বাঘেল ও এএসআই রামনাওয়াল সিং যাদব।

পরে অভিযুক্ত জওয়ান এএসআই বাল্লানি প্রেমাবরম নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করেন। প্রেমাবরমের বাড়ি অন্ধ্রপ্রদেশে। গুলিবিদ্ধ এএসআই মানে গোবিন্দ শ্রীপালকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত গুয়াহাটিতে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ ও সিআরপিএফ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *