নগাঁও উপনির্বাচনে বিজেপি প্রার্থী ৩ লক্ষ ভোটে জিতবেন : হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নগাঁও ও মরিগাঁও জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন নির্বাচনী সভায় বক্তব্য রাখার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি।নগাঁওয়ে প্রচার শেষে মুখ্যমন্ত্রী দাবি করেন, এবারের উপনির্বাচনে বিজেপি প্রার্থী আড়াই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী…

Read More

আজমলকে রাজনীতি থেকে বিরতি নিয়ে ধর্মীয় কর্মকাণ্ডে মনোনিবেশের পরামর্শ মুখ্যমন্ত্রীর

নগাঁও উপনির্বাচন: তিনটি সভায় হিমন্ত বিশ্ব শর্মার প্রচার, কংগ্রেসকে তীব্র আক্রমণ বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নগাঁও লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টিটির ভোটারদের আকর্ষণ করার লক্ষ্যে সোমবার একই দিনে তিনটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। ​কংগ্রেসের দখলে থাকা সামাগুড়ি…

Read More

নগাঁও উপনির্বাচন : সংখ্যালঘু ভোটারদের নিয়ে আশাবাদী অগপ সভাপতি অতুল বরা

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : আসন্ন নির্বাচনের প্রচারের মধ্যেই সংখ্যালঘু ভোটারদের সাড়া নিয়ে গভীর আশা প্রকাশ করেছে বিজেপি-অগপ মিত্রজোট। মরিগাঁও জেলার লাহরিঘাটের কাঠনি খেলার মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী প্রচার সভায় অসম গণ পরিষদের সভাপতি তথা জ্যেষ্ঠ মন্ত্রী অতুল বরা দাবি করেন, উন্নয়নের স্বার্থে এবার কেন্দ্রটির সংখ্যালঘু জনতা কংগ্রেস এবং এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে…

Read More

নগাঁওয়ে ভয়ানক সড়ক দুর্ঘটনা, গাড়ির ভেতরে অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : নগাঁওয়ের পুরণিগুদামের কেঞাপট্টির ১২৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। অরুণাচল প্রদেশ থেকে গুয়াহাটির দিকে আসা একটি চার চাকার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারার পর আগুন ধরে যায়।দুর্ঘটনাকবলিত KIA গাড়িটির নম্বর AR 01 W 5107। গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় ভেতরেই অগ্নিদগ্ধ…

Read More

জেলা কমিশনারের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, টাকা দাবির অভিযোগ

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : নগাঁও জেলার জেলা কমিশনার অরণ্যক শইকিয়ার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি সাইবার চক্র। বিষয়টি নজরে আসার পর প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচিত ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে…

Read More

নগাঁও লোকসভা উপ-নির্বাচন: বিজেপি ও কংগ্রেসের ৪০ জনের প্রচারক তালিকা

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : নগাঁও লোকসভা উপ-নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের জোর তৎপরতা উভয় দলেরই ৪০ জনের তারকা প্রচারক (স্টার ক্যাম্পেইনার) তালিকা প্রকাশ করেছে। নগাঁও লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো প্রচার অভিযানের জন্য তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। শাসকদল বিজেপি নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার জন্য ৪০…

Read More

নগাঁওয়ে ‘পাগলা বাবা’ গ্রেফতার, কুসংস্কারমূলক চিকিৎসার অভিযোগ

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : সামাজিক মাধ্যমে ‘পাগলা বাবা’ নামে পরিচিত জহুর আলিকে গ্রেফতার করেছে নগাঁও পুলিশ। জুরিয়া থানার অন্তর্গত বালিজান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জহুর আলি কথিত তন্ত্রসাধনা ও অলৌকিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অতিপ্রাকৃত ক্ষমতার মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময়ের দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে…

Read More

সেনা জওয়ানের পরিচয় দিয়ে যুবতীকে অপহরণের চেষ্টা, নগাঁওয়ে আটক ২

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : নগাঁওয়ের দক্ষিণ হয়বরগাঁও এলাকায় সেনা জওয়ানের পরিচয় দিয়ে এক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে হয়বরগাঁও পুলিশ। আটক ব্যক্তিরা হল ময়ীনুল ভূঁইয়া ও সাইফউল্লাহ আলম। জানা গেছে, ওই দু’জন নিজেদের সেনা জওয়ান পরিচয় দিয়ে যুবতীকে দিল্লিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। অভিযোগ, চাকরির প্রস্তাবের আড়ালে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা…

Read More

নগাঁও উপনির্বাচন :  সংখ্যালঘু ভোটারদের কাছে পৌঁছতে তৎপর বিজেপি, কংগ্রেস ও এআইইউডিএফ

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনী লড়াই। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর থেকেই ভোটারদের কাছে পৌঁছতে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতারা। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের সমর্থন আদায়কে কেন্দ্র করে জোরদার হয়েছে প্রচার। বিজেপির প্রার্থী দেবাশিস…

Read More

নগাঁওয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি, কংগ্রেস, ইউডিএফ ও তৃণমূল প্রার্থীরা

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : বিজেপির প্রার্থী তথা প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মা, কংগ্রেসের প্রার্থী শিবামণি বরা, এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্রগুলি যাচাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। সব মিলিয়ে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্প্রতি নগাঁওয়ের জেলা কমিশনারের…

Read More