বরাক তরঙ্গ, ২৩ মে : নগাঁওয়ের বড়ঘাট বাইপাসে সংঘটিত হয়েছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি ডাম্পার বাইকে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার৷ জানা গেছে, বাইকে ছিলেন স্বামী-স্ত্রী ও তাঁদের কচি সন্তান।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত স্বামী ও ছোট সন্তানকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতিতে আসা ডাম্পারটি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি আটক করে রাইজ। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।



