বরাক তরঙ্গ, ৯ জুন : নগাঁওয়ের জাজরিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্ত্রী মনোয়ারা খাতুনকে কুঠার দিয়ে আঘাত করে হত্যা করেছেন স্বামী জমিয়ত উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোয়ারা খাতুনের। পারিবারিক কলহের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত জমিয়ত উদ্দিনকে গ্রেফতার করে জাজরি পুলিশ। নিহত মনোয়ারা খাতুন ছয় মাস বয়সী এক সন্তানের মা ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



