মণিপুরে ফের অশান্তি, কুকি দুই যুবকের হত্যার প্রতিবাদে কাংপোকপিতে আরও ৪৮ ঘণ্টার বন্‌ধ

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : দুই কুকি-জো যুবককে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মণিপুরের কাংপোকপি জেলায় চলমান সর্বাত্মক বন্‌ধের মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে কমিটি অন ট্রাইবাল ইউনিটি (CoTU)। সোমবার সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে ২৪ ঘণ্টার জন্য বন্‌ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এবার আরও ৪৮ ঘণ্টা বন্‌ধ চলবে বলে জানানো হয়েছে। তবে সাধারণ মানুষের জরুরি পরিষেবা সচল রাখতে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা পরিষেবা, সংবাদমাধ্যম এবং বিমানবন্দরগামী যাতায়াতকে বন্‌ধের আওতার বাইরে রাখা হয়েছে।

এদিকে দুই কুকি যুবকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে কাংপোকপিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নিহত দুই যুবকের নাম পাওগিনাল হাংশিং (২০) এবং টিঙ্গিনলুন চংলোই (২০)। তাঁদের হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ যুবকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআরপিএফ জওয়ানরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন বলে জানা গেছে। এই ঘটনায় এক যুবকের মাথায় কাঁদানে গ্যাসের শেল আঘাত করলেও তিনি প্রাণে বেঁচে যান বলে খবর। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ অক্টোবর তাফৌ কুকি গ্রাম থেকে তারা নিখোঁজ হওয়ার পর তাঁদের সন্ধানে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক অভিযান শুরু করা হয়। গত ১ নভেম্বর এই মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *