খামেনির জানাজা ও দাফন ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি, শোকে স্তব্ধ ইরান

৩ জুলাই : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্রীয় শোকের আবহে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় জড়ো হতে শুরু করেছেন লাখো মানুষ। নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুরো রাজধানীজুড়ে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার খামেনির মরদেহবাহী কফিনটি মধ্য…

Read More

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করলে ইরানও করবে : পেজেশকিয়ান

৩০ জুন : যুক্তরাষ্ট্র নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করলে ইরানও তাদের অঙ্গীকার রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা চাপের কড়া জবাব দেওয়া হবে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সমঝোতা ও চুক্তি একতরফাভাবে কার্যকর হতে পারে না।…

Read More

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সময়সূচি প্রকাশ

৯ জুন : যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে দেশটির সরকার। পবিত্র মহররম মাসের প্রথম ১০ দিন তথা আশুরার শোক পালন শেষে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ‘মেহের নিউজ’ এক প্রতিবেদনে জানায়, খামেনির স্মরণসভা আয়োজনে…

Read More

হরমুজ প্রণালী নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের: নিয়ম না মানলে ‘পরিণতি’ ভোগের হুমকি

৩১ মে : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক ও সামরিক জাহাজকে অবশ্যই নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে হবে। অন্যথায় এর জন্য ‘পরিণতি’ ভোগ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে…

Read More

যুক্তরাষ্ট্র-ইজরায়েলের হামলায় তেহরানে ক্ষতিগ্রস্ত ৬০ ঐতিহাসিক স্থাপনা

১৭ মে : যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের রাজধানী তেহরানে অন্তত ৬০টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। এর মধ্যে ১০টি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতের কারণে তেহরানের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র…

Read More

‘ইজরায়েল নাকি ইরান, একটি পক্ষ বেছে নিতেই হবে’: আরব দেশগুলোকে মার্কিন দূতের কড়া বার্তা

১৩ মে : মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে মেরুকরণের আভাস দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোকে কঠোর বার্তা দিয়েছেন ইজরায়েলে নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি সাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলোকে যেকোনও একটি পক্ষ বেছে নিতে হবে—হয় ইজরায়েল, না হয় ইরান। ইজরায়েলে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হাকাবি অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই আরও…

Read More

যুদ্ধ অবসানে ঐতিহাসিক চুক্তির পথে ইরান ও যুক্তরাষ্ট্র

৭ মে : মধ্যপ্রাচ্যের চলমান রণক্ষেত্রে কি অবশেষে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে? দীর্ঘদিনের বৈরিতা আর রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের (মেমো) দিকে এগোচ্ছে বলে খবর পাওয়া গেছে। শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি উচ্চপদস্থ পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সূত্রমতে, দুদেশের…

Read More

‘সব রণতরী জ্বালিয়ে দেব’—আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

৩০ এপ্রিল : পশ্চিম এশিয়ায় ক্রমশই তীব্র হচ্ছে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা। পরমাণু চুক্তি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে আমেরিকাকে সরাসরি হুমকি দিয়ে ইরান রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামরিক পদক্ষেপ নেয়, তবে সমুদ্রেই ধ্বংস করে দেওয়া হবে মার্কিন…

Read More

যুক্তরাষ্ট্রকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা ইরানের

২৯ এপ্রিল : ইরানি তেলবাহী ট্যাঙ্কার বাজেয়াপ্ত ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। বাকায়ি বলেন, আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নিরাপত্তা নীতির চরম লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। তার মতে,…

Read More

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি খোলা সম্ভব নয় : ইরান

২৩ এপ্রিল : যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ‘সুস্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খোলা রাখা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও ইজরায়েলের ‘বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ উস্কে দেওয়া’-এ দুটি বিষয় পরিস্থিতিকে জটিল করেছে। তার দাবি, এসব পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি করার’…

Read More