ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, পাল্টা জর্ডানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
৯ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর পাল্টা জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল আজরাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জর্ডানের দাবি, ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি প্রতিহত করা হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।…
