ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে হাইলাকান্দিতে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বিশিষ্ট বাংলা চলচ্চিত্রকার প্রয়াত ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে সোমবার হাইলাকান্দির শ্রীকিষণ সারদা কলেজে এক মনোজ্ঞ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শিলচরের বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে হাইলাকান্দির ঋত্বিক ঘটক জন্মশতবর্ষ উদযাপন সমিতি। অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে ঋত্বিক ঘটককে নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের…

Read More

‘বন্দে ভারতম’-এর জাতীয় মঞ্চে হাইলাকান্দির তাহমিনা আনামের সাফল্য

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : জাতীয় স্তরের মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন হাইলাকান্দি জেলার কন্যা তাহমিনা আনাম মজুমদার। গৌতম আদানির উদ্যোগে আয়োজিত ‘বন্দে ভারতম’-এর জাতীয় মঞ্চে তাঁর প্রতিষ্ঠান ‘রেস্পিরিট হেলথকেয়ার’ বিশেষ স্বীকৃতি পেয়েছে। রেস্পিরিট হেলথকেয়ারের চিফ টেকনোলজি অফিসার (CTO) হিসেবে তাহমিনা মঞ্চে তাঁদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যসেবা সংক্রান্ত অত্যাধুনিক উদ্ভাবন তুলে ধরেন। জানা গেছে, ২৬ হাজারেরও বেশি…

Read More

হাইলাকান্দিতে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : বিশিষ্ট বাংলা চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে হাইলাকান্দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবপ্রজন্মের কাছে ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র ও তাঁর সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল ২৮ সেপ্টেম্বর সোমবার হাইলাকান্দি শহরের শ্রীকিষণ সারদা কলেজে সকাল ১১টা থেকে শুরু হবে আলোচনা সভা। অনুষ্ঠানে ঋত্বিক ঘটকের জীবন,…

Read More

সরকারের সিদ্ধান্ত মতে রাবিবার জয়কৃষ্ণপুরের ইউকো ব্যাঙ্কে চলল লেনদেন

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : সাধারণত রবিবার ব্যাঙ্কের দরজা বন্ধ থাকে। তবে আজ, ২৭ সেপ্টেম্বর রবিবার, ব্যতিক্রমী চিত্র দেখা গেল জয়কৃষ্ণপুরের ইউকো ব্যাঙ্ক শাখায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি রবিবারও খোলা রাখা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী জয়কৃষ্ণপুরের ইউকো ব্যাঙ্কেও স্বাভাবিকভাবে পরিষেবা চালু রয়েছে। আগামীকাল, সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন…

Read More

‘সমন্বয়—সেবার বন্ধন’ অনুষ্ঠানে হাইলাকান্দিতে দুই বিধায়ককে সম্মাননা

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : হাইলাকান্দি শিক্ষা চক্রের উদ্যোগে শুক্রবার মৈত্রী ভবন, প্রবীণ নাগরিক ফোরাম ভবনে ‘সমন্বয়—সেবার বন্ধন’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. মিলন দাস। ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবের আনম মজুমদারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম…

Read More

সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দিতে গুজরাটের পথে হাইলাকান্দির শিবভক্তরা

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : গুজরাটের পবিত্র সোমনাথ ধামে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে হাইলাকান্দি জেলার শিবভক্তদের প্রতিনিধি দল গুজরাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ভারত সরকারের সংস্কৃতি পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে অসমের প্রতিটি জেলা থেকে নির্বাচিত শিবভক্তরা অংশগ্রহণ করছেন। শনিবার গুয়াহাটির কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনের মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক…

Read More

হাইলাকান্দিতে সরকারি কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার যুবক

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : সরকারি কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে হাইলাকান্দিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমিত কুমার রায়। পুলিশ সূত্রে জানা গেছে, মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ-সহ বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অমিতের বিরুদ্ধে।…

Read More

হাইলাকান্দিতে রেডক্রস সোসাইটির জরুরি সভা, খুব শীঘ্রই গঠন হচ্ছে নয়া কমিটি

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : ভারতীয় রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে হাইলাকান্দি রেডক্রস সোসাইটির কার্যালয়ে শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রেমাংশু শেখর পালের পৌরোহিত্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শাখার সাধারণ সম্পাদক হীরালাল দত্ত পুরকায়স্থ বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বৈঠকে বিগত…

Read More

হাইলাকান্দিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য, আটক ১৭

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : মাদক পাচার ও সেবনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অবৈধ কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে জেলার একাধিক স্থানে অভিযান চালানো হয়। পৃথক অভিযানে সন্দেহভাজন মোট ১৭ জনকে আটক…

Read More

সরসপুর চা বাগানে উৎসাহ-উদ্দীপনায় করম পূজা, জুমুর নৃত্যে মাতল নাচঘর

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আবহে হাইলাকান্দি জেলার সরসপুর চা-বাগানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী করম পূজা উৎসব। সরসপুর চা-বাগান করম পূজা কমিটির উদ্যোগে এবং বরাক চা শ্রমিক ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় সরসপুর নাচঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চা শ্রমিক সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব করম পূজাকে ঘিরে এদিন সরসপুর চা-বাগানে তৈরি হয় আনন্দমুখর পরিবেশ।…

Read More