হাইলাকান্দিতে সরকারি কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার যুবক
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : সরকারি কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে হাইলাকান্দিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমিত কুমার রায়। পুলিশ সূত্রে জানা গেছে, মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ-সহ বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অমিতের বিরুদ্ধে।…
