বালিকান্দিতে এরি-মুগা চাষে সচেতনতা কর্মসূচি
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ‘মেরা রেশম, মেরা অভিমান’ (এমআরএমএ) ২.০ কর্মসূচির আওতায় হাইলাকান্দির বালিকান্দি গ্রামে বৈজ্ঞানিক পদ্ধতিতে এরি ও মুগা রেশম চাষ নিয়ে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজ্ঞানী-কৃষক মতবিনিময়কে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে ৫০ জনেরও বেশি কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় রেশম বোর্ডের সিএসবি-সিএমইআরটিআই-এর বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজেরউদ্দিন বেগের পরিচালনায়…
