ভাষা শহিদ দিবসে হাইলাকান্দির প্রিসাইন্সিয়ার ‘অর্ঘ্য’

বরাক তরঙ্গ, ১৯ মে : উনিশে মে, ভাষা শহিদ দিবস উপলক্ষে হাইলাকান্দির প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত হয় এক বিশেষ স্মরণানুষ্ঠান ‘অর্ঘ্য’। কথা, কবিতায়, গানে স্কুল শিক্ষার্থীরা শ্রদ্ধা জানায় ভাষা শহিদদের। এই অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য‌ই ছিল নিজ মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে সার্বিকভাবে সচেতন করে তোলা। ওইদিন অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

Read More

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু, ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

বরাক তরঙ্গ, ১৯ মে : গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুরে হাইলাকান্দি জেলার জানকিবাজারের বক্ৰিহাওর দ্বিতীয় খণ্ড এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম রজিবুল হক চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

Read More

হাইলাকান্দিতে শহিদ দিবসে শোভাযাত্রায় পা মেলালেন বিধায়ক সহ আম জনতা

বরাক তরঙ্গ, ১৯ মে : হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১৯শে মে ভাষা শহীদ দিবস। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতি এবং হাইলাকান্দি পুরসভার যৌথ ব্যবস্থাপনায় এ উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা ও টেবলো প্রদর্শনের আয়োজন করা হয়। শোভাযাত্রায় এবার হাইলাকান্দির নব নির্বাচিত বিধায়ক ড. মিলন দাস অংশ গ্রহণ করেন। এছাড়া…

Read More

ভাষা শহিদ দিবসে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ১৯ মে : হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৯শে মে ভাষা শহিদ দিবস। ১৯৬১ সালের এই দিনেই মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১ জন ভাষা শহিদ। সেই আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে মঙ্গলবার বিভিন্ন দল, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নানা…

Read More

হাইলাকান্দিতে কিশোরীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা করনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জনসংযোগ,হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৫ মে : হাইলাকান্দিতে ১৪ বছর থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাকরণ সংক্রান্ত একটি উচ্চ-স্তরের পর্যালোচনা বৈঠক জেলা টাস্ক ফোর্স কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। ডিসি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন এডিসি (স্বাস্থ্য) হৃষিকেশ বরুয়া (এসিএস)। বৈঠকের মূল লক্ষ্য ছিল কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার থেকে রক্ষা করার জন্য চলমান জাতীয়…

Read More

পাঁচগ্রাম-ভাটিরকুপা সড়কে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৫ মে, : হাইলাকান্দি পৃর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে পাচগ্রাম- ভাটিরকুপা দ্বিতীয় খণ্ড গ্রামীণ সড়কটি জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবারের আকস্মিক বন্যায় এই সড়কের একটি কালভার্ট মারাত্মকভাবে নষ্ট হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পূর্ত বিভাগের হাইলাকান্দি সড়ক ডিভিশনের নির্বাহীৎবাস্তকার এক বিজ্ঞপ্তিতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহনের…

Read More

লালায় উদ্ধার হেরোইন, গ্রেফতার ২

বরাক তরঙ্গ, ১৪ মে : হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো সন্দেহজনক হেরোইন। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রাজ্যেশ্বরপুর সপ্তম খণ্ডের বাসিন্দা হাবিজুর রহমান (১৯) ও দিলোয়ার হোসেন লস্কর (৩০)কে আটক করা হয়। অভিযানের সময় তারা একটি স্কুটি নিয়ে চলাচল করছিলেন। তল্লাশি চালিয়ে পুলিশ স্কুটির…

Read More

হাইলাকান্দিতে আতিথেয়তা ও পর্যটন পাঠ্যক্রম নিয়ে সচেতনতামূলক কর্মসূচি 

বরাক তরঙ্গ, ১৪ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ হাইলাকান্দি জেলায় বিভাগের কর্মমুখী পাঠ্যক্রমগুলির প্রসারে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। আতিথেয়তা ও পর্যটন শিল্পের ক্রমবর্ধমান সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে নেতৃত্ব দেন বিভাগের প্রধান অধ্যাপক ড….

Read More

সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হৃদ্যেশা, ভবিষ্যতে হতে চায় আইএএস আধিকারিক

বরাক তরঙ্গ, ১৩ মে : বুধবার প্রকাশিত হওয়া সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে হাইলাকান্দির বাসিন্দা তথা লালা রুরাল কলেজের বর্তমান অধ্যক্ষ হিমব্রত চক্রবর্তীর কন্যা হৃদ্যেশা চক্রবর্তী। মোট  পাঁচটি বিষয়েই লেটার সহ মোট ৯৮ শতাংশ নম্বর পেয়ে শিলচর ডনবস্ক স্কুল থেকে উত্তীর্ণ হয়। হৃদ্যেশা মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯০ নম্বর পেতে সক্ষম হয়। যা…

Read More

হাইলাকান্দি হাসপাতালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১৩ মে : অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালের মর্গে রয়েছে। মৃত ব্যক্তির কোন দাবিদার পাওয়া না গেলে আইন অনুসারে শেষক্রিয়া সম্পন্ন করা হবে। এখবর জানিয়ে হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক এএসআই চন্দ্রমণি সিনহা জানান, গত ১১ মে হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বাঁশডহর প্রথম খণ্ড গ্রাম…

Read More