হাইলাকান্দি হাসপাতালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মে : অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালের মর্গে রয়েছে। মৃত ব্যক্তির কোন দাবিদার পাওয়া না গেলে আইন অনুসারে শেষক্রিয়া সম্পন্ন করা হবে। এখবর জানিয়ে হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক এএসআই চন্দ্রমণি সিনহা জানান, গত ১১ মে হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বাঁশডহর প্রথম খণ্ড গ্রাম থেকে স্থানীয় জনগণ মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাইলাকান্দি এস কে রায় হাসপাতালে পাঠান।

হাসপাতলে ওই ব্যক্তিকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হলেও পরদিন অর্থাৎ ১২ মে সকাল সাড়ে পাঁচটায় তার মৃত্যু ঘটে। এরপর অনেক খোঁজখবর নিয়ে মৃত ব্যক্তির কোন সন্ধান বের করতে না পেরে পুলিশ ময়নাতদন্ত করে মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখে। এমতাবস্থায় মৃত ব্যক্তির কোন দাবিদার পাওয়া না গেলে আইন অনুসারে মৃতদেহটির শেষক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *